বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অপারেশন 97......৮

"সাইন্স ফিকশন" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X অপারেশন 97...... জুলহাজ ফয়সাল আট আমি এখন একটা রুমে বন্দি আছি। গতকাল রাতেই সম্ভবত আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। কোথায় আছি বলতে পারব না। ঘরে কোন জানালাও নেই যে বাহিরে দেখব। ঘরটা মোটামুটি ভালই তবে ঘরে আসবাবপত্র বলতে একটা খাট একটা আলমারি আর একটা চেয়ার টেবিল, একটা দেয়াল আয়নাও অবশ্য আছে। শুকরিয়া আমি এখন কিছুটা সুস্থ আছি। তবে কতক্ষণ থাকতে পারব কে জানে। কালকেই ব্যাংক হ্যাক করতে হবে বলা হয়েছিল। আমার চেয়ে বড় গাদ্দার মনে হয় স্বয়ং মীর জাফর ও ছিলনা। আমি নিজেই ব্যাংকের রক্ষাকর্তা হয়ে নিজেই ব্যাংক ডাকাতি করব ভাবতেও খারাপ লাগছে। এটাতো সামনে ফুল দিয়ে পিছনে ছুরি মারার মতো। সামনে খাবার পরে আছে অথচ খাওয়াতো দূরে থাক ছুঁতে ও মন চাচ্ছেনা। কিছু জিনিষ মিলানোর চেষ্টা করছি। এদের সাথে সরকারের কে কে জড়িত থাকতে পারে সেটা বুঝার চেষ্টা করছি, বন্দি না থাকলে সহজেই ব্ব্র করতে পারতাম। এরকম বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতেই দেখি ছ'টা প্রায় বাজে। আর আমার সামনে হেমচন্দ্র সিং দাঁড়িয়ে আছে। আমাকে উঠতে দেখে বলল, গুড আফটারনুন বয়। কারো হালত জিজ্ঞাসা করা আমার আদত নয় তবুও তোমাকে জিজ্ঞাসা করছি, কি অবস্থা এখন? আমি উত্তর মা দিয়ে বললাম আমার একটা কম্পিউটার লাগবে হাইস্পিড নেটওয়ার্ক কানেকশন সহ। লোকটা বলল সেটা নিয়ে এসেছি শুধু তাই নয় এটাও বলে দিচ্ছি যে তোমাকে যেই ল্যাপটপ দেয়া হয়েছে সেটা ট্রাক করা। বলে দিলাম এই কারণে যে তুমি যেন কিছু করে সময় নষ্ট না কর। যাই করবে সেটা আমরা জানতে পারব বলে একটা বাঁকা হাসি দিয়ে হেমচন্দ্র সিং বের হয়ে গেল। কিছুক্ষণ পর আমি ল্যাপটপ নিয়ে বসলাম। কারো সাথে যোগাযোগ করতে পারলে ভালো হত কিন্তু কিছুই করা সম্ভব না। যাই করি না কেন ওরা জেনে যাবে। আমার নিজের একাউন্টে ঢুকব সেই সাহস ও পাচ্ছিনা পাছে এটাও যদি ট্রাক হয়ে যায়। আপাতত ওদের সাইটগুলো দেখতে লাগলাম। দেখছি আর অবাক হচ্ছি ওরা শুফহু বাংলাদেশ না আরো কয়েকটা দেশের ব্যাংক ও হ্যাক করার পরিকল্পনা করেছে। আর এদের সর্বপ্রথম টার্গেট বাংলাদেশ তাতপর পাকিস্তান তারপর নেপাল তারপর ভুটান এভাবে আরো বেশকিছু দেশ ওদের তালিকায় আছে। এসব দেখতে দেখতে হঠাৎ OPERATION 97 নামে একটা রিপোর্ট দেখলাম। কি মনে করে যেন ওটা পড়া শুরু করলাম হয়তোবা ভালো লাগছিল কিছু তাই। রিপোর্টটা পড়ে কোন একটা ষড়যন্ত্রের আভাস পেলাম। তাই এসম্পর্কে বিস্তারিত জানার প্রবল আগ্রহ হল। বিস্তারিত দেখতে গিয়ে দেখলাম সাইটটা সংরক্ষিত। হ্যাক করা ছাড়া দেখা সম্ভব না। কিন্তু সার্ভারটা ঘুরে দেখলাম এটা সহজে হ্যাক করা সম্ভব না খুবই শক্তিশালী। কীভাবে হ্যাক করব বুঝতে পারছিনা একেতো ল্যাপটপটা ট্রাক করা তার ওপর সার্ভারেও কত ফাঁদ আছে কে জানে। কিন্তু যেভাবেই হোক OPERATION 97 সম্পর্কে জানতে হবে। কারণ রিপোর্টটা পড়ে মনে হচ্ছে বাংলাদেশের ব্যাংক গুলো হ্যাক করা এদের মূল উদ্দেশ্য নয় বরং ব্যাংক হ্যাক করাটা একটা চাল এরচেয়েও অনেক বড় কোন ষড়যন্ত্র আছে। (চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

→ অপারেশন 97......৮

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now