বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অপারেশন 97......৫

"সাইন্স ফিকশন" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X অপারেশন 97...... জুলহাজ ফয়সাল পাঁচ আমি আমার একাউন্ট ঠিক করে আসল কাজে চলে আসলাম। আমি প্রত্যেকটা ব্যাংকের সাইটগুলোর প্রোগ্রামে কিছুটা পরিবর্তন করে দিলাম যা এখনি কারো চোখে পড়বেনা। তারপর আরো কিছু কাজ করে বিভিন্ন ফাঁদ পেতে রাখলাম। বলাই বাহুল্য এখন যেই সাইট ভিজিট করবে সেই ট্রাক হয়ে যাবে। কাজ শেষ করে বের হয়ে গেলাম অনেক রাত হয়ে গেছে কিন্তু সারাদিন ঘুমিয়ে থাকার কারণে এখন ঘুম আসছেনা কি করব বুঝতে না পেরে ফেসবুকে ঢুকলাম সময় কাটানোর জন্য। ফেসবুকে ঢুকেই দেখি প্রায় কয়েকশ মেসেজ। এত মেসেজ দেখে কারো রিপ্লে-ই দিতে মন চাইল না তাই ফেসবুক থেকেও বের হয়ে গেলাম। এমন সময় কলিংবেল বেজে উঠল। এতরাতে আবার কে আসল। এতরাতে তো নিচের মেইন গেট ও বন্ধ থাকে তাছাড়া এটা সরকারী এপার্টমেন্ট সিকিউরিটি ও অত্যন্ত কড়া। আবার ও কলিংবেল বেজে উঠল মনে হচ্ছে বাহিরের লোক অধৈর্য হয়ে গেছে। আমি আমার পিস্তলটা বের করে লুকিয়ে নিলাম। দরজা খুলে দেখি তিনজন ষণ্ডামার্কা লোক দাঁড়িয়ে আছে। আমাকে দরজা খুলতে দেখে একজন বলল, এতরাতে ভদ্র লোকদের কেউ এতক্ষণ বাহিরে দাঁড় করিয়ে রাখে ভদ্রতা শিখনি? বলেই আমার অনুমতি ছাড়াই ঘরে ঢুকে গেল। মনে মনে বললাম সালারা ভদ্রতা শেখাচ্ছে অন্যের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করে আবার ভদ্রতা শেখায়। লোকগুলো সোজা আমার বেডরুমে গিয়ে বসল আমার জিদ উঠে গেছে আমি কাউকে চিনিনা অথচ এতরাতে আমার অনুমতি ছাড়া আমার ঘরেই শুধু প্রবেশ করেনি একেবারে বেডরুমে। আমি ঘরে প্রবেশ করে দেখি একজন আমার কম্পিউটারে বসে ফেসবুকে ঢুকে গেছে। ভাগ্যিস আমি আমার ব্রাউজিং হিস্টোরি সবসময় কাজ শেষ হলেই মুছে ফেলি তাই শুধু ফেসবুকটাই পেয়েছে কারণ ফেসবুক থেকে লগ আউট করিনি বারবার ফেসবুকে ঢুকতে হয় তাই। লোকটা আমাকে দেখে বলল বাহ! এত দেখি পুরো সেলিব্রেটি ১ দিনে ৪০০+ মেসেজ তাও শুধু মেয়েদেরই। অবশ্য হ্যাকারদের সেলিব্রেটি হওয়াই স্বাভাবিক। ওহ! তাহলে যা ভেবেছিলাম তাই। আমি ঝাঁঝালো কণ্ঠে বললাম আপনাদের কাছে অনেক ভদ্রতা শিখেছি। দয়া করে কম্পিউটারটা রেখে দিয়ে বলুন আপনারা কারা, কেন এসেছেন আর কি চান আমার কাছে? নইলে আমি এখনি পুলিশকে ফোন করব। আমার কথা শুনে লাল শার্ট ওয়ালা লোকটি হিন্দিতে বলল, "ইয়ে লাড়কা বহুত তেজী হায়। ইসকো রাজি করানা আসান নেহি হোগা।" যেই লোকটি কম্পিউটার টিপছিল সে কম্পিউটার রেখে লাল শার্টের পাশে বসে বলল, ওকে আমরা কেন এসেছি বলছি, সকালে মেয়েটা তোমাকে প্রস্তাব করেছিল একটা। তুমি কি ভেবেছ এব্যাপারে? আমি বললাম, আমি তখনি একবার বলেছি তবুও যদি না বুঝেন তাহলে আবারও বলছি আমি আপনাদের কথায় রাজি নই। লোকটি বলল আহা! রাগ করছ কেন। আগে আমাদের কি কাজ করে দিতে হবে সেটাতো শুনবে। দু:খিত আমি আপনাদের কোন কাজই করতে পারব না তাই কি কাজ সেটাও শুনতে চাইনা। আপনারা এবার বের হতে পারেন আমি এখন ঘুমাব। লোকটি বাঁকা হাসি দিয়ে বলল অবিয়েসলি ঘুমাবে তবে দু:খ হচ্ছে এখানে ঘুমাতে পারবেনা। আমি কিছু বলার আগেই বা পাশের লোকটি উঠে এসে আমার মাথায় একটা আঘাত করল। এক মূহুর্তের জন্য মনে হল পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। ( চলবে )


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

→ অপারেশন 97......৫

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now