বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অপারেশন 97

"সাইন্স ফিকশন" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X অপারেশন 97...... জুলহাজ_ফয়সাল দুই এমন সময় অয়ন কে ঢুকতে দেখে মনে মনে আল্লাহ কে ধন্যবাদ দিলাম। অয়ন আমার বেস্ট ফ্রেন্ড। ও ফাস্টফুডে ঢুকে আমাকে দেখেই বলল, আরে সামি তুই এখানে, কি করছিস একা একা, তোকে তো চিন্তিত লাগছে, কি ব্যাপার কি ভাবছিস? আমি আড়চোখে মেয়েটাকে আরেকবার দেখলাম আমাকে দেখে মেয়েটা চোখ সরিয়ে নিল। আমি অয়নকে দ্রুত আস্তে করে কাল রাতের আর এখন মেয়েটার কথা বললাম। ও বলল চল বের হয়ে যাই আমার বাইকটা নিয়ে এসেছি। আমি ওর সাথে বের হয়ে ওর বাইকের পিছে উঠলাম। অয়ন খুব দ্রুত বাইক চালাচ্ছে কারণ মাইক্রোটা আমাদের পিছু নিয়েছে। আমরা ধানমন্ডি এসে পড়েছি মাইক্রোটা তবুও পিছু ছাড়েনি। আর ও বেশ কিছুক্ষণ পর হঠাৎ ট্রাফিক সিগন্যালে আটকে পড়ায় মাইক্রোটা আমাদের পিছু ছাড়তে বাধ্য হল। আমরা মিরপুর আমার বাসায় চলে আসলাম। ঘরে ঢুকেই অয়ন আমাকে জিজ্ঞাসা করল ওরা কারা আর আমার পিছনেই বা হঠাৎ লাগল কেন। আমি বললাম আমি কিচ্ছু জানিনা, ওরা কারা আর কেনই বা আমাদের পিছু লেগেছে। অয়ন চিন্তিত হয়ে বলল তোর জন্য আমিও ওদের লিস্টে জায়গা করে নিলাম সম্ভবত। যাকগে, এখন আমাদের প্রথমেই জানতে হবে ওরা কারা আর কি চায়। আচ্ছা সামি তোর সাথে কি কয়েকদিনের মধ্যে এমন কিছু হয়েছে যার জন্য কেউ তোর পিছু করবে? আমি এক কথায় না বললাম আমার সাথে এমন কিছুই হয়নি। এমন সময় আমার ফোনটা বেজে উঠল আমি দেখেই বললাম ওরা ফোন করেছে। অয়ন বলল ফোনটা ধর দেখ কি বলে। আমি ফোনটা রিসিভ করে বললাম, কে বলছেন? ওপাশ থেকে আমার উত্তর না দিয়ে কেউ খসখসে গলায় বলল, তোমার সাথে খুব জরুরী একটা কথা আছে তুমি সকালের ওই ফাস্টফুডটায় চলে আসো। ওখানে ওই মেয়েটা তোমার সাথে কথা বলবে। আমি বললাম, কি গ্যারান্টি আছে যে আমার ক্ষতি করবেন না? - কোন গ্যারান্টি নাই তবে চাইলে আর ও আগেই ক্ষতি করতে পারতাম বলে লাইন কেঁটে দিল। অয়ন বলল তুই যা আমিও আসছি তোর পিছনে। ব্যাপারটা তো জানতে হবে ওরা কারা আর কি চায়। আমি তাছাড়া মনে হচ্ছে ওরা তোকে ওত সহজেই ছেড়ে দিবেনা। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে রওয়ানা হলাম। আসতে আসতে আমার মিনিট বিশেক লেগে গেল। এসে দেখি মেয়েটা ফাস্টফুডের বাহিরে অপেক্ষা করছে। মনে মনে মেয়েটার চোদ্দগুষ্টি উদ্ধার করলাম এত সুন্দর একটা মেয়ে কীভাবে এদের সাথে মিশতে পারে চিনতা করছি। আমাকে দেখে মেয়েটা মুচকি হেসে হাত বাড়িয়ে দিয়ে বলল আমি অহনা। আমি ও বললাম আমি সামি কিন্তু কোন মেয়ের সাথে আগে কখনও এভাবে হাত মিলাইনি তাই ইতস্ত হচ্ছিল। মেয়েটা বুঝতে পেরে হাত সরিয়ে নিয়ে বলল আমরা অন্য কোথাও গিয়ে বসি আজ সারাদিন এটায় বসে ছিলাম তাই সম্ভবত এটার মালিক বিরক্ত হয়ে আছে। আমি হাসার চেষ্টা করে বললাম অবশ্যই। পাশের বিশাল রেস্টুরেন্টে মেয়েটা প্রবেশ করল আমিও মেয়েটার সাথে ভিতরে প্রবেশ করলাম তবে ভিতরে ঢুকার আগে মেয়েটার অলক্ষ্যে পিছনটা একবার দেখে নিলাম অয়ন আছে কিনা, কিন্তু ওকে কোথাও দেখলাম না। (চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৫ জন


এ জাতীয় গল্প

→ অপারেশন তেলআবিব-১
→ অপারেশন কাহুটা-পাল্লা দেওয়ার প্রতিজ্ঞা..
→ অপারেশন FINIX ers
→ অপারেশন finix ers
→ অপারেশন বেডে
→ অপারেশন ইন্টারকন্টিনেন্টাল-২
→ অপারেশন ইন্টারকন্টিনেন্টাল-১
→ অপারেশন ইন্টারকন্টিনেন্টাল
→ অপারেশন 97.....পর্ব ১
→ অপারেশন 97...... (পার্ট ১৩ ও শেষ পর্ব)
→ অপারেশন 97......১২
→ অপারেশন 97......১১
→ অপারেশন 97......১০
→ অপারেশন 97......৩
→ অপারেশন 97......৯

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now