বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অনুপমারা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান বাপ্পী (০ পয়েন্ট)

X কদিন ধরেই ফেসবুকে বেশ কিছু বার্তা পাচ্ছি। বার্তার ধরন মোটামুটি সবই এক। সবাই অনুপমার ব্যাপারে জানতে চান। অনুপমা কেমন আছে? কামরুল গাধাটা যে ওকে পাগলের মত পছন্দ করতো, শেষ পর্যন্ত ও সেটা জেনেছিল কি না? অনুপমাকে আমরা কিছু বলিনি। সীমাহীন ভালবাসার ক্ষমতা নিয়ে কামরুলরা ক্ষণিকের জন্য আসে। চারপাশ আলো করে কিছুটা সময় থাকে। এর পর হারিয়ে যায়। কিন্তু কামরুলদের জন্য অন্য কারো জীবন পাঁজরভাঙ্গা দুঃখে বেঁধে দেওয়াটা কে আমরা কেউ যৌক্তিক মনে করিনি। কামরুলের স্মৃতিগুলো আমরা খুঁজে বেড়াই অনুপমার হাসিতে। কামরুলের জন্য আমাদের যতটা দুঃখবোধ, অনুপমারও ঠিক একই। তবে সেটা শুধুই বন্ধুত্বের। ভালবাসা সেখানে স্থান করে নিতে পারে নি। অনুপমা ভাল আছে। শেষ কথা হয়েছিল মাস তিনেক আগে। এই মেয়ে ফোনে পর্যাপ্ত বক বক করার ক্ষমতা নিয়ে জন্মেছে। ফোন করেই আমি সেই উচ্ছল অনুপমাকে খুঁজে পাই। আমরা বদলেছি। অনুপমা বদলায় নি। -কি রে? তুই দেশে কবে আসবি? -দেশে আসবো না। দেশে সুন্দরী মেয়ের খুব অভাব। -তাই নাকি? তো কি করতে হবে এখন? আমি বললাম, -বিদেশ থেকে ইম্পপোর্ট করা যেতে পারে। বিশেষ করে মিডিল ইস্ট থেকে। ঐ দিককার মেয়েরা আকার আকৃতিতে ভাল। -তোরে জুতা পেটা করা উচিত। রুপসা চপ্পল দিয়ে তোর বাম গালে চড়াইতে পারলে ভাল লাগতো। আমি দীর্ঘশ্বাস ফেলি। এই মেয়ের ভদ্রতার বড়ই অভাব। কয় দিন পর, বিয়ে হবে। ওর ও হয়তো বড় বড় চোখের আরেকটা অনুপমা হবে। কিন্তু এই মেয়েতো ওর বাচ্চা- কাচ্চাকে আদব লেহাজ কিছুই শেখাতে পারবে না। আমি অনুপমার যে মেয়েটা হবে, তার সাথে আমার ছেলের বিয়ের একটা প্রস্তাব অনুপমাকে দিয়েছিলাম। অনুপমা রাজি হয়নি। বদ বাবার বদ ছেলেকে সে তার মেয়ের জামাই হিসেবে কিছুতেই মেনে নেবে না। অনুপমা ভাল আছে। ও ভাল থাকুক। এভাবেই থাকুক।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৫ জন


এ জাতীয় গল্প

→ অনুপমারা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now