বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অনুভূতির ভালোবাসা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X **অনুভূতির ভালোবাসা** ১. "এই অবন্তী, উঠো না, নাস্তা দাও । আমার অফিসের টাইম তো হয়ে গেছে," শার্ট পড়তে পড়তে বলল আদনান । "ঐ, প্রতিদিন সকালে শুধু শুধু ঘুম থেকে উঠাও কেন ? তুমি তো জানোই আমি তোমার জন্য রাতেই নাস্তা তৈরী করে রাখি", ঘুমজড়ানো কন্ঠে বলল অবন্তী । আদনান অবন্তীর দিকে ঝুঁকে বলল,"তোমার এই ঘুমঝড়ানো কিউট মুখটা আর ঘুমজড়ানো মিষ্টি কথা শুনার জন্য ।" অবন্তী তখন আদনানের টাই টেনে বলল,"একটু জড়িয়ে ধরো না ?" "আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে ; রাতে আসলে জড়িয়ে ধরবো ; এখন যেতে হবে,"বলল আদনান । "রাতে যদি ফিরে এসে দেখো মারা গেছি তখন কিভাবে জড়িয়ে ধরবে ?" মন খারাপ করে বলল অবন্তী । অবন্তীর কথা শুনে আদনান রাগ করে না খেয়ে বাসা থেকে বের হয়ে গেল । গাড়িতে উঠবে এমন সময় একটা কাগজের টুকরা উপর থেকে ওর সামনে এসে পড়লো । ও উপরের দিকে তাকিঁয়ে দেখলো অবন্তী বারান্দায় দাড়িঁয়ে আছে । আদনান কাগজের টুকরাটা হাতে নিয়ে গাড়িতে ঢুকে বসলো । ড্রাইভার গাড়ি স্টার্ট দিল । আদনান কাগজটা খুলে দেখলো তাতে লিখা – "রাগ করে চলে যাচ্ছো, যাও ; কিন্তু হাত ছেড়ে দিও না প্লিজ । আর শুনো তাড়াতাড়ি চলে আসবে কিন্তু । তুমি না আসা পর্যন্ত আমি কিছু খাবো না ।" মুচকি হাসলো আদনান । গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকালো । ২. এবার গল্পটাকে একটু অতীতে নেই । একবছর আগে আদনান আর অবন্তীর বিয়ে হয়েছে । বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছে । তবে আদনান আগে থেকেই পছন্দ করতো অবন্তীকে । অবন্তীও পছন্দ করতো ওকে । কিন্তু কখনও কেউ কাউকে বলে নি ভালোবাসি । প্রতিদিন সকালে অবন্তী ওদের বাসার বারান্দায় দাড়িঁয়ে থাকতো আর আদনান ওকে সেখানেই দেখতো । এভাবেই কেটে যায় ছয় মাস । আদনানের আব্বু একদিন বলল,"আদনান, আমরা তোমার বিয়ে নিয়ে ভাবছি । তুমি কি কাউকে পছন্দ করো ?" আদনান সেদিন লাজুক স্বরে অবন্তীর নাম বলেছিল । অবন্তীকে যখন বলা হল আদনানের সাথে বিয়ের কথা । ও এক কথায় রাজি হয়ে গিয়েছিলো । বিয়ের আগের প্রেম এখানেই শেষ । বিয়ে পরে আদনান একদিন অবন্তীকে জিজ্ঞাসা করলো,"তুমি কি আমাকে ভালোবাসো ?" অবন্তী সেদিন হাসি মুখে বলেছিলো,"চাইলে তোমাকে আমি হাজার বার ভালোবাসি বলতে পারি কিন্তু একবারও বলবো না । কারণ তোমার প্রশ্নের উত্তর টা আমি মুখে নয় মন থেকে দিতে চাই ।" ৩. কাগজটা হাতে নিয়ে স্মৃতিকথা ভাবছে আদনান । আজ ও জানে অবন্তী ভালোবাসি না বললেও কতটা ভালোবাসে ওকে । অবন্তীর কল্পনা আর বাস্তব রাজ্যে শুধু আদনান । আবার কাগজের লেখাগুলো পড়লো ও । তারপর ড্রাইভারকে বলল,"গাড়ি ঘুরিয়ে বাসার দিকে নিয়ে যাও ; আজ অফিসে যাবো না ।" বাসার দরজার সামনে এসে কলিং বেল টিপতেই দরজা খুলল অবন্তী । অবাক হয়ে আদনান বলল,"এক সেকেন্ডের মধ্যেই দরজা খুললে কি করে ?" " তুমি যাওয়ার পর থেকে দরজার পাশেই দাড়িঁয়ে আছি । কখন তুমি আসবে ? আমাকে জড়িয়ে ধরবে ?" হাসি দিল অবন্তী । কথাটা শুনে আদনানেরর চোখ থেকে দু’ফোঁটা অশ্র্রু ঝরলো । বুকের মাঝে টেনে নিল অবন্তীকে । তারপর অবন্তীকে কোলে তুলে নিয়ে ডাইনিং টেবিলে আসলো আদনান। খাওয়া শেষে অবন্তী আদনানকে জড়িয়ে ধরে বলল,"আর কি বলতে হবে তোমাকে ভালোবাসি ?" আদনান ওর কপালে চুমু দিয়ে বলল," নাহ্ , মুখে ভালোবাসি বললে সেটা হারিয়ে যেতে পারে কিন্তু অনুভবে, অনুভূতিতে ভালোবাসি বললে সেটা সারাজীবন বজায় থাকে । তুমি আমাকে সবসময় এভাবেই ভালোবাসবে ।" এই তো গেল আদনান আর অবন্তীর অনুভবের ভালোবাসার গল্প । গল্পটা শুনে মুখে বলা ভালোবাসি হয়তো বলবে - "ভালো থাকুক আদনানর আর অবন্তীর অনুভবের ভালোবাসা । ভালোবাসা থেকে ভালোবাসার অনুভূতি গুলোই বেশি মধুর ।" THE END ☺


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫২ জন


এ জাতীয় গল্প

→ অনুভূতির ভালোবাসা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now