বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অনুভূতিহীন অনুভূতি
সামিয়া সিদ্ধান্ত নিলো আজ সে কিছতেই রিয়াদের ফোন রিসিভ করবে না। সারাদিন ফোন দিলেও না, কিছুতেই না। সকাল থেকেই ক্লাস এ বসে ফোন টা হাতে নিয়ে বসে আসে। যদিও ফোন হাতে নিয়ে ই বসে আছে, সে কিন্তু কিছুতেই ফোন রিসিভ করবে না।
আশ্চর্য, ১০ টা বেজে গেছে রিয়াদ এখনও একটা ফোন দিল না। রাগে আগুন জ্বলছে সামিয়ার মাথায়। সে সিদ্ধান্ত নিল শুধু আজ না, আগামি ১ সপ্তাহ রিয়াদের ফোন ধরবে না সে। ১২ টা বাজে ফোন টার দিকে তাকিয়ে থেকে ফোন টা হাতে নিয়ে লাইব্রারি এর দিকে হাঁটতে লাগলো ।
ফোন টার দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্যমনস্ক হয়ে হাঁটছিল সামিয়া। সামনে দাড়িয়ে থাকা ছেলেটি বললও আমার ফোন এর জন্য এ অপেক্ষা করছ? বলে ই এক গাল হাসি দিয়ে সামিয়ার চোখের দিকে তাকাল।
বুকের ভেতর বয়ে যাওয়া শীতল বাতাস টা কে উপেক্ষা করে, কপট রাগ দেখিয়ে সামিয়া উল্টো দিকে হাটা শুরু করল আর বলল খবরদার আমার সাথে কথা বলার চেষ্টা করো না। মুখের হাসিটা আরও বিস্তৃত করে, পকেটে নেতিয়ে যাওয়া গোলাপ বের করে, সরি লিখা হাত টা সামিয়ার দিকে বাড়িয়ে দেওয়া সত্তেও, সামিয়া কঠিন মুখ করে গোলাপ টা নিয়ে হাঁটতে লাগলো । বলল, কথা বলার চেষ্টা করে লাভ নেই। বলে, রিয়াদের পাসে হাটতে লাগলো ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now