বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অন্যকে ছোট করলে

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ᴍᴅ. ɪǫʙᴀʟ ᴍᴀʜᴍᴜᴅ (০ পয়েন্ট)

X আফ্রিকার গ্রামগুলোতে জন্ম নেয়া শিশুদের মাত্র পাচ বছর বয়সে রাখালের দায়িত্ব নিতে হয়। আর মাঝের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টা তাদের কাটে ভেড়া আর গরু চরিয়ে। এরই অথবা নিজেরা নিজেরা মারামারি করে! এমনই একদিন এক শিশুর দল দুপুরে একটা মজার খেলা বের করলো! এই খেলাটা হলো একটা গাধার পিঠে উঠতে হবে এবং গাধাটিকে গোটা মাঠ কোনা ঘেঁষে ঘুরিয়ে আনতে হবে। একে একে সবাই গাধার পিঠে উঠলো । সবশেষ ছেলেটা গাধার পিঠে উঠেই গাধাকে আঘাত করলো সামনে এগিয়ে যাওয়ার জন্য। গাধাটা হয়ত পরিশ্রমের কারণে বিরক্ত আর ক্লান্ত হয়ে পড়েছিল। সে এদিক ওদিক যেতে লাগলো আর শেষে একটা কাটার ঝোপে গিয়ে ছেলেদের ফেলেই দিলো। হাতে পিঠে মুখে কাটার দাগ নিয়ে ছেলেটা যখন উঠে দাড়ালো তখন তার লজ্জার সীমা রইলো না। অন্যান্য ছেলেরা তাকে দেখে হাসতেই লাগলো। আফ্রিকানদের আত্মসম্মানবোধ প্রটুর। গাধার পিঠ থেকে বন্ধুদের সামনে পড়ে যাওয়াটা আসলেই ভীষণ লজ্জার ব্যাপার। এই লজ্জার কাছে হাত পায়ে পাওয়া আঘাতও কিছুই না। এরপর ছেলেটি বুঝতে পারল অবলা প্রাণীটিকে তুচ্ছ মনে করে তাকে যে কষ্ট সে দিয়েছে, ঠিক সেভাবেই গাধাটিও তাকে তাচ্ছিল্য করে তাকে আঘাতটি ফিরিয়ে দিয়েছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯০ জন


এ জাতীয় গল্প

→ অন্যকে ছোট করলে

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now