বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

♦অংকার♦

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মফিজুল (০ পয়েন্ট)

X কলেজ জীবনে আমার এক বান্ধুবী ছিল খুব অহংকারী। পড়াশোনার ততোটা ভালো না হলেও সে রূপের দেমাকে ধরা কে সাড়া জ্ঞান করতো। চাকচিক্যময় পোশাকে সে কলেজে অন্যদের থেকে দুই ইঞ্চি উচুতে থাকাই পছন্দ করতো। কোনো একসময় সে আমার ভাড়াবাড়ীতে এসেছিল, তার নিজের প্রয়োজনে।মানে কিছু নোট পত্র পরীক্ষার আগে নিতে। আমার ভাঙা ঘর দেখে বলেছিল -"তুই কি মানুষ! না জানোয়ার! এরকম নোংরা সেঁতসেঁতে ঘরে মানুষ হলে থাকিস কেমন করে। "-কথাটায় আমার খুব রাগ হয়েছিল। কিন্তু মুখে কিছু বলিনি। শুধু সম্পর্কটায় আর যোগাযোগ রাখার প্রয়োজন বোধ করি নি। কলেজ জীবন শেষ হয়েছে ১৫বছর হলো।সবার জীবনেই অনেক পরিবর্তন হয়েছে, চেহারা তেও। আমার নিজেরও ভাগ্যের চাকা ঘুরে অনেক স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। যে শহরে কলেজ জীবনে ভাড়া থাকতাম, সেখানেই কর্মসুত্রে আজ বাড়ি করতে বাধ্য হয়েছি। একদিন সন্ধ্যায় কলিং বেলের শব্দে বারান্দায় গিয়ে দেখি দু'জন স্বামী-স্রী আমার খোঁজে এসেছে। না ভুল বললাম, আমার নয়।আমার বাড়ির খোঁজে।আমি গ্রাউন্ড ফ্লোরে দুটি অংশে ভাড়া দেই।তার একটি ফাঁকা ছিল -সেটার খোঁজ নিতে এসেছে। অগ্যতা নীচে গেলাম। ওদের সামনাসামনি হতেই আমার হৃদপিণ্ডে ঘা পড়লো, ক্ষণিকের জন্য বাগ্ শক্তি হারিয়ে ফেললাম। তবে 'সে' বোধহয় আমাকে চিনতে পারেনি। অবশ্য না চেনাটাই স্বাভাবিক। আকৃতি,প্রকৃতির সঙ্গে মুখের দাড়ি সমানতালে বেড়েছে। কমার মধ্যে কমেছে চোখের জ্যোতি-তাই মোটা পাওয়ারফুল চশমা আমার চোখে স্হায়ী আসন পেয়েছে। ঘর দেখে দুজনেই খুব খুশি। মুখ দেখেই বোঝা যায়,তারা এমন একটি ঘরের স্বপ্ন মনে একে রেখেছিল। কিন্তু ভাড়ার অংক শুনে দুজনের মুখ শুকিয়ে গেল। স্বামী বেচারা' ভাড়া কমানোর ' জন্য আমাকে অনুরোধ করলো।আমি স্পষ্টতই অক্ষম বলায়, উনার স্রী হাতজোড় করে আমার পথ আগলে দাঁড়ালো। অনুরোধ করে বললো -"দাদা,আপনার ঘর আমরা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার রাখবো। নিজেদের ঘরের মতোই ব্যবহার করবো।প্লিজ ভাড়াটা অল্প কম করুন। " বৌ টার মুখের দিকে এইবার ভালো করে তাকালাম। কিন্তু কোথাও সেই ১৫ বছর আগে, আমার অহংকারী দেমাগি বান্ধুবীকে খুঁজে পেলাম না। লেখকঃ মৃন্ময় দে


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

→ ♦অংকার♦

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now