বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"অঙ্ক ভাইয়া" বই রিভিউ

"বুক রিভিউ " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ☠Sajib Babu⚠ (০ পয়েন্ট)

X বইয়ের নাম : অঙ্ক ভাইয়া লেখক : চমক হাসান মুদ্রিত মূল্য : ২৮০ টাকা আদর্শ প্রকাশনা পৃষ্ঠা : ১৫৭ প্রথম প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০১৮ রেটিং : ৯/১০ . বইটিতে গণিতকে পটানোর ফর্মুলা উল্লেখ আছে হাস্য-রসিকতার মধ্যে। গল্পে গল্পে গণিত শেখায় এই বইটি।গণিত ভীতি দূর করার মন্ত্র উল্লেখও আছে বইটিতে। প্রশ্ন করা ছাড়া যে গণিত শেখা যায় না সেই বিষয়টি শুরুতেই বলা হয়েছে বইটিতে। . স্কুলের ছেলেমেয়ে গুলো যারা স্কুলের গণিত শিক্ষক নজিবুল্লাহ মাস্টার এর কাছে গাণিতিকভাবে নির্যাতিত হয়েছে। পড়ে তারা গণিতপ্রেমী বুয়েট পড়ুয়া তূর্য ভাইয়া উরফে অঙ্ক ভাইয়ার সাক্ষাৎ পায়।তাদের মনের সকল প্রশ্ন তার কাছে নির্ভয়ে করে,আস্তে আস্তে তারাও গণিতপ্রেমী হয়ে যায়। চরিত্রগুলোই বইটিকে প্রাণবন্ত করে তুলেছে। . নজিবুল্লাহ স্যার, সাম্যে বিশ্বাসী ভয়ঙ্কর এক গণিতের শিক্ষক, যে মনে করে শুধু শিক্ষক প্রশ্ন করবে আর ছাত্ররা দেবে উত্তর। টেনশন টিনা, দুশ্চিন্তা করাতে যার জুরি নেই। বিটলা বান্টি,দুষ্টুমির আড়ালের যার প্রশ্নগুলো চিন্তার খোড়াক জোগায়।তুখোড় তন্বী,যে পারদর্শী নানামুখী দক্ষতায়।অবাক পৃথ্বী, সে সবকিছুতেই বিস্বয় খুজে পায়। . গণিত ক্যানো সুন্দর?শুধু কি কাজে লাগেই বলে গণিত সুন্দর?, 11=Onety One, 12=onety two নয় কেন? শুন্য আবিষ্কারের আগে মানুষ ১০,২০ কিভাবে লিখত,শুন্য দিয়ে ভাগ করার সমস্যা,বাংলাদেশের আয়তন নাকি ক্ষেত্রফল ১,৪৭,৫৭০ বর্গকিমি?ফিবোনাচি সিরিজ কুথেকে এলো?ফাংশন দিয়ে কি হয়? x অক্ষকেই কেন স্বাধীন ধরা হয়?। এরকম আরো বহু প্রশ্নের উত্তর গল্পাকারে আছে বইটিতে।তবে যারা গল্প পড়তে না চান শুধু প্রশ্ন পড়তে ইচ্ছুক তারা বইয়ের পিছনে বিষয় তালিকা থেকে খুজে খুজে শুধু প্রশ্ন পড়তে পারেন। টুকিটাকি গণিত জানেন এমন সবাই বইটিতে দাতঁ বসাতে পড়তে পারেন। গণিতের প্রতি আগ্রহী করে তুলার জন্য বইটি অতুলনীয়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪১ জন


এ জাতীয় গল্প

→ "অঙ্ক ভাইয়া" বই রিভিউ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now