বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অনেককাল পূর্বে একদেশের রাজা

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X অনেককাল পূর্বে একদেশের রাজা ফরমানজারি করলেন, 'যে একটি মিথ্যা বলতে ধরা পড়বে, সে এর বিনিময়ে পাঁচ দিনার জরিমানা দিতে হবে'। রাজফরমান শোনে জনগণ সতর্ক হয়ে গেলো, বিশেষকরে হাট বাজারে একে অপরের সাথে কথাবার্তা খুব সতর্কতার সাথে করতো। সর্বদা তারা ভয়ে থাকতো, যদি কখোনো মিথ্যা বলতে ধরা পড়ে যায়। . ফরমানজারি করে রাজা দেশের চতুর্দিকে গুপ্তচরদেরও এ বিষয়ে সতর্কভাবে নজরদারী করতে বললেন। নিজেও বসে থাকলেন না, উজিরকে সাথেকরে ছদ্মবেশে বেরিয়ে পড়লেন। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে এক দোকানঘরে বসলেন। দোকানি চা পান করালো। ছদ্মবেশী রাজা দোকানীকে জিজ্ঞেস করলেন- : আপনার বয়স কতো? - দোকানি বললো বিশ (২০)। : আপনার নিকট সম্পদ কতটুকু আছে? - দোকানি উত্তর দিলো, সত্তর (৭০) হাজার দিরহাম। : আপনার সন্তান কতজন? - বললো, এক (১) জন। . দরবারে ফিরে রাজা সেই দোকনি সম্পর্কিত সংবাদ সংগ্রহ করলেন। প্রাপ্ত সংবাদ এবং দোকানীর কথায় পার্থক্য পেলেন। রাজা দোকানীকে রাজ দরবারে ডেকে পাঠালেন। দোকনি দরবারে এলে, রাজা আবারো তাকে পূর্বের প্রশ্ন তিনটি করলেন। দোকানি এবারো পূর্বেকার উত্তর দিলো। রাজা উজিরকে বললেন, তার কাছ থেকে পনেরো (১৫) দিরহাম জরিমানা আদায় করে কোষাগারে জমা করে দিন। সরকারী হিসাবে তার বয়স পঁয়ত্রিশ (৩৫), সম্পদ সত্তর (৭০) হাজার দিরহাম থেকেও বেশি, এবং তার পাঁচটি সন্তান রয়েছে। . রাজার কথা শোনে দোকানি বললো, মহামান্য রাজা! আমার বয়স পঁয়ত্রিশ ঠিক-ই, কিন্তু বিশ বৎসর থেকে আমি ঈমানদারীর সাথে সৎ পথে চলার চেষ্টা করতেছি, তাই এই বিশ বছরকেই আমার আসল বয়স মনেকরি। সত্তর হাজার দিরহাম এক মসজিদ নির্মাণে দান করেছিলাম, আর এই সত্তর হাজারকে আমার প্রকৃত সম্পদ মনেকরি। আমার পাঁচ সন্তানের চারটা-ই অবাধ্য আর পাপাচারী, একটা সন্তান-ই নম্র ভদ্র ও সৎ, তাই এই একটি সন্তানকে আমি আমার সন্তান মনেকরি। . রাজা জরিমানার আদেশ ফিরিয়ে নিলেন, এবং দোকানীকে বললেন, তোমার উত্তরগুলো আমাদের খুব ভালো লেগেছে। সত্যি-ই জীবন তো তা-ই যা ঈমনের সাথে কেটেছে, সম্পদ তো তা-ই যা আল্লাহ'র রাস্তায় খরচ হয়েছে, সন্তান তো সে-ই যারর চরিত্র হবে ভালো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

→ অনেককাল পূর্বে একদেশের রাজা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now