বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অন্ধ

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান টি.বি তৌহিদ (০ পয়েন্ট)

X একজন অন্ধ মানুষকে দেখবে হাতে একটা লাঠি ভর করে হাঁটছে। লাঠিটি চোখে না দেখা স্বত্বেও একটা মানুষকে ক্রমাগত পথ দেখিয়ে যাচ্ছে। মানুষটি পা বাড়ানোর আগে লাঠিটি নিজের শরীর বাড়িয়ে নিশ্চিত হয়ে নেয় রাস্তায় গর্ত আছে কিনা। যদি গর্ত থেকে থাকে তাহলে সে নিজে গর্তে পড়ে হলেও মানুষটিকে জানিয়ে যাবে, সামনে বাধা আছে। শুধু যে অন্ধরাই সামনে এগোতে লাঠি ব্যবহার করে তা কিন্তু না। যাদের দুটি চোখ আছে তারাও সামনে এগোতে একটা কোন আপন মানুষের উপর ভর করে। মানুষটাকে সে অন্ধের লাঠির মত বিশ্বাস করে। তার জীবনের দায় ভার মানুষটার উপর ছেড়ে দেয় এবং একটা সময় মানুষটা চলে গেলে সে গর্তে পড়ে যায়। তবু কিছু মানুষ আছে যারা এই গর্তে পড়ে যাওয়া মানুষ গুলোকে স্বেচ্ছাসেবকের মত করে টেনে উপরে উঠায়। বুক থেকে ব্যান্ডেজ বের করে ক্ষত মুছে দেয়। আছে কিন্তু...! একটু ধৈর্য ধরলেই দেখবে একদিন ঠিক ঠাক একজন এসে হাজির হয়েছে। গর্তে পড়া খারাপ কিছু না। গর্ত তোমাকে দুজন মানুষকে চিনতে সাহায্য করবে। যে গর্তে ফেলে দেয় এবং যে সেখান থেকে তোমাকে উদ্ধার করে। জীবনের এই সব ধাক্কা গুলো তোমাকে প্রতারক চিনতে সাহায্য করবে। তুমি মানুষ চিনতে শুরু করবে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে ? একটা কথা আছে, তুমি ঠিক ততটুকু সৌভাগ্যবান যতটুকু তুমি নিজেকে মনে কর, এবং ঠিক তুতটুকুই হতভাগা যতটুকু তুমি নিজেকে মনে কর।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২২ জন


এ জাতীয় গল্প

→ অন্ধকার পাড়ায় আলোর ডাক
→ অন্ধকার রাতের আলো
→ অন্ধকারের ভেতরে আলো
→ অন্ধবিশ্বাসের অন্ধগলি – মোহাম্মদ শাহজামান শুভ
→ অন্ধকারে হাসির ঝিলিক
→ অন্তরের অন্ধকার
→ অন্ধকার পেরিয়ে
→ অন্ধকারে হারানো অর্থ
→ অন্ধের ছুরি
→ অন্ধ
→ অন্ধকার জগৎ পার্ট ১
→ একটি অন্ধ মানুষের ভালবাসার গল্প
→ অনিশ্চয়তায় ঘেরা অমাবস্যার গভির কালো অন্ধকারে থাকা এইচ.এস.সি পরিক্ষা ২০২০
→ ♥অন্ধ মা ও বোবা ছেলে♥
→ অন্ধকার কবর ভয়ংকর

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now