বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অনভি-প্রেত!!!!

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X রাস্তায় শুনশান নিরবতা। তখন ১২টা কি সাড়ে বারটা। আমি তখন ক্লাস নাইনে পড়ি। প্রাইভেট টিউটর একটু আগেই আমাকে পড়িয়ে বাসা থেকে বেরিয়ে গেলেন। স্যার যাওয়ার পর দরজাটা বন্ধ করে আমি জানালা দিয়ে একা রাস্তার দিকে তাকিয়ে আছি। রাস্তায় একটা মাত্র লাইট। আমি যে বরাবর তাকিয়ে ছিলাম সেই রাস্তায় দুই তিনটা বাসা পরই আর একটি বাসা ছিলো । বাসাটির সামনের অংশটা ছিলো কিছুটা খালি যায়গা যেই জায়গায় দু-একটি খুব ছোটো আকারের নারকেল গাছ ছিলো। কি মনে করে আমি সেই নারিকেল গাছের দিকে চেয়ে রইলাম। দেখতে দেখতে হঠাৎ আমি চমকে উঠলাম। দেখতে পেলাম সাদা কাপড় মোড়ানো একটি মহিলা যার আকৃতি সাধারন মানুষের চেয়ে অনেক বড়। তার দেহের অর্ধেকটুকু দেখা যাচ্ছে । আর দেহের বাকি অংশটা মনে হচ্ছে হয়তো মাটির নিচে হবে। আর কিছু বুঝার চেষ্টা করার আগেই আমি ভয়ে দৌড়ে ভেতরের ঘরে মা’র কাছে চলে গেলাম। মা আমার মুখে স্পষ্ট ভয়ের চিহ্ন দেখে কারণ জিজ্ঞাস করলেন। আমি তাকে সব খুলে বললাম। মা কথাটা বাবাকে জানানোর পর বাবা আমার ভয় কাটানোর জন্য তৎক্ষনাৎ টর্চ হাতে ঐ জায়গায় নিয়ে গেলেন। তখন ওখানে আর কিছু দেখা গেলনা।তবুও বুঝতেই পারেন। ভয় কি আর অত সহজে কাটে? জিনিসটা বার বার আমার মনে ভাসতে লাগলো। দু-তিন দিন যাবার পর ভয় কিছুটা কাটলো। কিন্তু, তখনো ঐ রাস্তা দিয়ে আমি রাতের বেলায় যাতায়াত বন্ধ করে দিলাম। কি জানি কখন আবার কি চলে আসে চোখের সামনে!! তারও কয়েকদিন পর লোক মুখে শুনতে পেলাম যে, ঐ বাসাতেই মাস খানিক আগে এক সদ্য বিবাহিতা বউ এর অপমৃত্যু হয়েছে। মাস খানিক আগে একজনের মৃত্যুর খবর আমি শুনেছিলাম কিন্তু তখন কে মারা গেলো কিভাবে মারা গেলো তা নিয়ে এতটা মাথা ঘামাইনি যতটা এই অভিজ্ঞতার পর ঘামিয়েছি…… আজও বেশি রাত্রি হলে আমি ঐ রাস্তা দিয়ে যাতায়াত থেকে বিরত থাকি…… সংগৃহীত


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ অনভি-প্রেত!!!!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now