বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিশাল তিন তলা বিশিষ্ট এক জাহাজ এক দেশ হতে আর এক দেশে যাত্রা করছিল। কয়েক সপ্তাহ চলার পর যাত্রীরা বুঝলো কোথাও একটা সমস্যা হয়েছে যে কারণে জাহাজ মাঝ দরিয়ায় আটকে আছে। ইতিমধ্যে জাহাজের খাবার পানিও শেষ। এমন কোনো পাত্র বা দড়িও নাই যা দিয়ে পানি তুলবে। দুইদিন পর জাহাজের নিচতলার পিপাসাকাতর যাত্রীরা সিদ্ধান্ত নিলো তারা জাহাজের তলা ফুটা করে খাবার পানি বের করবে। নিচতলার যাত্রীদের এই সিদ্ধান্তের খবর শুনে দোতলার যাত্রীরা হৈ হৈ রৈ রৈ করে উঠলো।
বলল আরে গাধার দল, জাহাজের তলা ফুটা করলে পানি ঢুকে তো জাহাজসহ সবাই ডুবে মারা পরবে। জাহাজ ফুটা করা যাবেনা।
নিচতলা এবং দোতলার এই ঝগড়ার খবর তিনতলার যাত্রীদের কাছে গেলো। তিনতলার যাত্রীরা এই খবর শুনে যারপরনাই বিরক্ত হল ! আরে নিচতলার যাত্রীরা পানির জন্য তাদের নিচতলা ফুটা করবে এতে দোতলার যাত্রীরা বাধা দেবার কে? এটা তো মানবাধিকারের লঙ্ঘন। এটা বড্ড বাড়াবাড়ি, আমরা বাপু কোনো ঝামেলার মধ্যে নাই।
এমন অবস্থায় মিটিং বসলো। নিচতলার যাত্রীদের কথা তারা পানির পিপাসায় কাতর, সামান্য একটা ফুটা করলে পানির পিপাসা দুর হয় তাদের। আর আমাদের নিচতলা আমরা ফুটা করব, দোতলা বাধা দেওয়ার কে?
দোতলার যাত্রীরা প্রতিবাদ জানিয়ে বলল, পানির পিপাসা সাময়িকভাবে না হয় মিটলো, কিন্তু এই ফুটা দিয়ে যে প্রবল বেগে পানি আসিবে তাতে তো পুরা জাহাজ ডুবে সবাই মারা পরবে। নিচতালা হলেও পুরা জাহাজ আমাদের অংশ, জাহাজ ফুটা করা যাবেনা।
নিচতলা আর দোতলার এই দ্বন্দে সবাই তাকালো তিনতলার যাত্রীদের দিকে, তারা কী বলে! তিনতলার যাত্রীরা জানাইলো, জাহাজ ফুটা করা বা না করায় তাদের কিছু যায় আসে না। তারা কারও বিষয়ে নাক গলাতে চায় না। তিনতলার যাত্রীদের এমন কথায় নিচতলার যাত্রীরা এক প্রকার সাহস পেলো, তাই তারা জাহাজের তলা ফুটা করে ফেলল।
দোতালার যাত্রীদের বাধা কাজে আসলো না। ফুটা দিয়ে পানি আসতে থাকলো। তাদের পানির পিপাসাও মিটল।কিন্তু ফুটা দিয়ে পানি আসতে আসতে জাহাজ ডুবে যেতে শুরু করলো । একে একে নীচতলা, দোতলা এবং সবশেষে তিনতলার যাত্রীরা মারা পরতে লাগল...। তাদের আফসোস কোনো কাজে আসলো না।
অন্যায় দেখেও জাহাজের তিনতলার যাত্রীদের মত সুশীল বা নিরপেক্ষ সেজে থাকলে এর ভয়াবহ ফল সবাইকে ভোগ করতে হবে।
তাই অন্যায়ের যথাসাধ্য প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now