বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
(অনাবাদি ভালবাসা)
-- অর্পি ঘুমাইছিস?
--- হুম,কিছু বলবি? ( ঘুম ঘুম কন্ঠে)
---হুম বলব,ওঠ তো এখন|
---উহ রাতুল,কয়টা বাজে রাত?তুই না সব সময় বাড়াবাড়ি করিস|
--- আরে ওঠ না,উঠে একটু ফ্রেস হ,আমি ফোনে লাইনে আছি|
--- পারব না,ঘুমাব আমি,এগারোটা বাজে প্লিজ ফোন রাখ তুই|
--- আরে আমি তোদের গেটে দাড়ানো,নিচে আয় তাড়াতাড়ি|
--- এত রাতে? কি হইছে? সমস্যা কোন?
সব কথা শেষ হতে না হতেই লাইনটা কেটে দিলো রাতুল|
আমি বেস বিরক্ত ও উদবিগ্ন হয়ে ই নীচে গেলাম| দাড়োয়ান কে গেট খুলে দিতেই বল্লেন --- ম্যাডাম আপনার জন্য একটা প্যাকেট রেখেগেছেন একজন স্যার|বলেই একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে দিলেন|
ওটা হাতে নিতে নিতে আমি দারোয়ান কে প্রশ্ন করলাম,---কখন দিয়ে গিয়েছে?
উনি বল্লেন,--- এই তো আপনি যখন লিফট থেকে বের হলেন,ঠিক সেই সময়ই চলে গেছেন|
আমি প্যাকেট টা হাতে নিয়ে উপরে বাসায় চলে এলাম|
রুমে ঢুকতেই প্যাকেট খুলতেই দেখি ,প্যাকেটের মধ্যে একটা সাদা শাড়ী কালো পাড় সুন্দর একটা শাড়ী |সাথে সাদা কালো চুড়ি আর কালো টিপ |
এবার আমি রাতুলের ফোনে কল দিলাম| কিন্তু ও রিসিভ করল না|আমি এতটাই হতবাগ হলাম যে শাড়ী টার দিকে তাকিয়ে রইলাম|এর পর আয়নার সামনে দাড়িয়ে দেখতে চাইছিলাম যে শাড়ীটায় আমায় কেমন মানায়|শাড়ীটা হাতে নিতেই একটা চিরকুট হাতে পড়লো||
চিরকুটে লেখা--- শাড়ী পছন্দ হয়েছে? যাস্ট 5:30 এ আমি কল দিব,তুই ছয়টায় বাসার নিচে আসবি|আমরা প্রভাত ফেরী তে যাব|
মনে মনে হাসলাম,পাগল একটা|কখন কি করে তার কোন ঠিক নেই|আবার কল দিলাম,কিন্তু রিসিভ করলো না|
ঠিক 12:15 তে মেসেজ দিল রাতুল,এবার ঘুমা প্লিজ অহেতুক ফোন ঘাটা ঘাটি না করে|এখন না ঘুমালে সকাল বেলা তোর চেহারা পচা দেখাবে|
প্রচন্ড হাসি পেলো আমার|সেদিন বিকেলে শপিং মলে ঢুকেছিলাম শাড়ী দেখতে|নেড়ে চেড়ে অনেক শাড়ী দেখে না কিনেই চলে এসেছি|তবে একটা শাড়ী ধরে দেখে বলেছিলাম --এই শাড়ীটা সুন্দর না?
উত্তরে বলেছিল-- হুম,নিয়ে নে|
আমি বলেছিলাম -- থাক,একদিনের জন্য শাড়ী কেনার কোন দরকার নেই||
রাতুল কি করে ওই শাড়ি টা মনে রেখেছে জানি না|ঠিক সেই শাড়ীটাই কিনে এনেছে|
অজানা একটা ভাল লাগা কাজ করল|
যাই হোক ,সকাল পাচটা থেকেই ও আমাকে ফোন দেয়া শুরু করেছে|কারন ও জানতো,আমার ঘুম ভাংগার পরে ও আবার ঘুমিয়ে থাকি|
খুব ভোরে রাতুল আর আমি রওনা হলাম প্রভাত ফেরীতে|খালি পায়ে শহীদ মিনার ঘুড়ে বেড়ালাম|বেস লাগছিল সকালের নির্মল বাতাস|
সকাল দশটা ,রাতুল আর আমি বাইরে নাস্তা সেরে নিলাম|ও একটা সাদা কালো পাঞ্জাবী পড়েছে|কিছু সময় আমরা বাইরে বসলাম|রাতুল আমার খুব ভাল বন্ধু|এক সাথে একই ক্যাম্পাসে কাটিয়েছি অনেক গুলো বছর|এখন ও কর্ম ক্ষেত্রে ঢুকলেও আমাদের মাঝে সেই আগের একটা টান রয়ে গেছে|সময় পেলেই আমরা ক্যাম্পাসের ক্লোজ কয়েকজন একত্র হই|আড্ডা ,গল্প সব হয় আমাদের|কিন্তু আমরা কখনো কাউকে অন্য দৃস্টিতে দেখিনি||
হুট করে রাতুল বলে উঠলো---
--- বাংলা আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস জানিস?
---(আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বল্লাম)
তোর কি মনে হয় আমি নার্সারিতে পড়ি?
--- না তা নয়|
---তবে?
--- আচ্ছা তবে বলতো ,বাংলা ভাষায় সব চেয়ে সুন্দর শব্দ কি?
--- জানি নাতো! কি?
---( রাতুল খুব সুন্দর দৃড় চোখে আমার দিকে তাকিয়ে বল্লো) ভালবাসি|
আমি কিছু সময় থ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে থেকে বল্লাম, মানে?
---আরে গাধী,আমি তোকে ভালবাসি|
---এটা কি ছিল?
--- বাংলা শব্দের সঠিক প্রকাশ|
--- তোর না মাথা গেছে,দেশে এত দিবস গেলো আর তুই কিনা ভাষা দিবসে...!!
---( আমার কথা থামিয়ে দিয়ে বল্লো,) উম হুম ভাষার সঠিক প্রয়োগ করেছি|
-- গবেট
_-- তুই মহিলা গবেট
---এক দম বাওয়ালি করবি না,কি বলতে চাচ্ছিস?
---আম্মাকে তোদের বাসায় পাঠাবো?
---কেন?
--- আমাদের মায়েদের মাঝে ও ভালবাসা বন্ধন গড়তে|
--- উহ তুই না,,, ( আমি ভীষন লজ্জা পাচ্ছিলাম)
---গাধী কিছু তো বল|
--- হে হে গাধা নেক্সট ভাষা দিবস পর্যন্ত অপেক্ষা কর|
(সবাই কে ভাষা দিবসের শুভেচ্ছা)
--ছন্নছাড়া অর্পিতা
২১.০২.১৭
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now