বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

★অমূল্য মোহরানা!★,

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X ,উম্মে সুলাইম, যিনি ছিলেন বানু নাজ্জারের প্রখ্যাত আনসারী মহিলা সাহাবী। রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর খাদিম হযরত আনাস ইবন মালিকের সম্মানিতা মা হলেন হযরত উম্মু সুলাইম। আনাসের পিতা মালিক ছিল তার প্রথম স্বামী। কিন্তু উম্মু সুলাইমের ইসলাম ধর্ম গ্রহণ তাকে শোকাহত করল। সে মনের কষ্টে স্ত্রী ও সন্তান ফেলে শাম দেশে চলে যায় এবং সেখানে মারা যায়।এরপর আবু তালহা উম্মে সুলাইমকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু সে ছিল অমুসলিম।উম্মে সুলাইম বললেনঃ আবু তালহা, কোনো মুশরিককে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কারণ আমি মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর অনুসারী হয়েছি।আচ্ছা! আবু তালহা, আপনি দেখেন না আপনি যে ইলাহের পূজা করেন তা মানুষেরই তৈরী। আপনার এইসব ইলাহ তো মাটি দ্বারা তৈরী। আগুন লাগালে জ্বলে যায়।আবূ তালহা বললেনঃ তা ঠিক।তিনি আবার বললেন, আবূ তালহা একটি গাছের পূজা করতে আপনার লজ্জা হয়না?আপনি ইসলাম গ্রহণ করলে আপনাকে আমার বিয়ে করতে কোন আপত্তি নেই। তখন আপনার ইসলামই হবে আমার মোহর। তাছাড়া আমি আর কিছু চাই না।আবু তালহা অবাক হলেন, বললেনঃ তুমি সোনা-রূপা চাওনা? উম্মে সুলাইম বললেনঃ না আমি তা চাই না। আমি চাই আপনার ইসলাম।এ কথাগুলি শুনে আবূ তালহার অন্তরে বিশেষ ভাবনা তৈরী হলো। তিনি উম্মে সুলাইমকে জিজ্ঞাসা করলেন, এ ব্যাপারে আমাকে কে সাহায্য করতে পারে? তিনি বললেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)।‘বিষয়টি আমি ভেবে দেখবো’-একথা বলে আবু তালহা চলে গেলেন।আবূ তালহা চললেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে চললেন। তিনি তখন সাহাবীদের মাঝে বসা ছিলেন। তিনি বললেনঃ আবূ তালহা আসছে। তার কপালে ইসলামের দীপ্তি দেখা যাচ্ছে। আবূ তালহা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে উম্মে সুলাইমের কথাগুলি বললেন। নবীকে (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে সালাম দিয়ে বললেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আব্বদুহু ওয়া রাসূলুহু। অতঃপর ইসলামের বিনিময়েই রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)তাকে উম্মে সুলাইমের সাথে বিয়ে দেন।হযরত সাবিত (রাঃ) বলতেনঃ উম্মু সুলাইমের মোহরের চেয়ে উত্তম মোহরের কথা আমরা আর শুনিনি। তাঁর সেই মোহর ছিল ইসলাম


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৪ জন


এ জাতীয় গল্প

→ ★অমূল্য মোহরানা!★,

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now