বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
অল্প দিনের কাজের লোক
"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)
X
★লেখকঃ মিম★
মেয়েটার নাম রাত্রি।চিকন চাকন শরীরের গড়ন।ফর্সা গায়ের রং। আমার সাথেই পড়ত। ক্লাস ফোরে থাকতে।
খুব গরিব ছিল ওরা। ওর ওপর আমার খুব মায়া হত। বাড়ি থেকে পড়াশোনার টাকাটাও প্রায় দিতে পারত না। আমার আম্মু ওকে ফ্রি প্রাইভেট পড়াতো। আমাদের বাড়ি প্রায় সময়ই থাকত। একসময় ওর বাবা গেল ঢাকায় কাজের খোজে। ওরা এবার খুব অসহায় হয়ে পড়ল।
একদিন ও এসে কাদল আর বলল,আমাকে আপনাদের বাড়ির কাজের লোক হিসাবে নেবেন কাকি? আমাকে শুধু একটু পেটেভাতে খেতে দিলেই হবে। আমার আম্মু বলল,আরে তুই আর আমার মিমতো আমার কাছে একই রকম। তুইতো আমার মেয়ের মতই। কাজের লোক কেনো এমনিই তুই থাকিস আমাদের বাড়ি।ও তখন প্রায় হাউমাউ করে কেদে দিয়েছিল।
ও আমাদের বাড়ি ছিল কাজের লোক হিসাবে নয় আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে। কিন্তু তবুও আম্মুর ছোটখাট নানা কাজে সাহায্য করত। আমরা দুজন একসাথে স্কুলে যেতাম একসাথে খেলতাম।খুব ভালোই চলছিল আমাদের দিন।
প্রায় এক মাস পরে ওর বাবা ফিরে এল। এবার ওরা নাকি পরিবার সহ এখান থেকে ঢাকায় চলে যাবে গার্মেন্টসের কাজ করতে। ওআমাদের বাড়ি থেকে যেদিন চলে গেলো খুব কষ্ট লাগছিল। খুব কেদেছিলামও।তারপর থেকে এতদিন হয়ে গেল ওর কোনো খোজও পাই না। কি জানি কোথায় আছে আর কেমন আছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now