বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
চিকিৎসাকেন্দ্রের পরিচালক বিষণ্ণ গলায় বলল, “আপনি যদি সেটাই চান, তাহলে আমরা সেটাই করব। তবে, মহামান্য কিহি, পৃথিবীর মানুষ কিন্তু আপনাকে এভাবে হারাতে চাইবে না।'
মহামান্য কিহি মৃদু হেসে বললেন, 'তুমি সেটা নিয়ে মাথা ঘামিয়ো না। আমাকে একটা শীতল ঘরে রাখার ব্যবস্থা করো। আমাকে জাগিয়ে তুলবে আজ থেকে ঠিক এক শ বছর পর।
চিকিৎসাকেন্দ্রের পরিচালক মাথা নুইয়ে বলল, “আপনার আদেশ আমাদের সবার জন্য শিরোধার্য।
ক্যাপসুলের ভেতর খুব ধীরে ধীরে চোখ খুললেন মহামান্য কিহি। ভেতরে আবছা ও নীলাভ এক ধরনের আলো। মাথার কাছে কোনো একটা পোর্ট থেকে শীতল বাতাস বইছে। সেই বাতাসে এক ধরনের মিষ্টি গন্ধ। চোখের কাছাকাছি একটা প্যানেল। সেখানে সবুজ আলোর একটা সংকেত। ছোট মিটারটি দেখাচ্ছে, পৃথিবীতে এর মধ্যে একশ বছর কেটে গেছে। মহামান্য কিহি শান্ত হয়ে শুয়ে রইলেন, তাঁর শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কিছুক্ষণের মধ্যেই সচল হয়ে উঠবে। তখন তিনি এই ক্যাপসুলের ভেতর থেকে বের হয়ে আসবেন। তিনি নিজের ভেতরে এক ধরনের উত্তেজনা অনুভব করতে থাকেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now