বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ঐতিহাসিক কথাসাহিত্য

"ঐতিহাসিক কথাসাহিত্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান তুষার কবির (০ পয়েন্ট)

X ঐতিহাসিক কাহিনি একটি সাহিত্যবর্গ যেটাতে গল্পের ঘটনাগুলো ঘটে অতীতের কোনো স্থানে। ঐতিহাসিক কাহিনি শব্দবন্ধটি দ্ব্যর্থবোধক হতে পারে, কারণ প্রায়ই ঐতিহাসিক উপন্যাস বোঝাতে এটি প্রয়োগ করা হয়। প্রকৃতপক্ষে অন্যান্য বর্ণনাধর্মী মাধ্যম, যেমন পারফর্মিং আর্টস এবং দৃশ্যশিল্প- থিয়েটার, অপেরা, সিনেমা, টেলিভিশন, কমিকস ও গ্রাফিক নভেল সবকিছুর ক্ষেত্রেই শব্দবন্ধটি ব্যবহার করা যায়। ঐতিহাসিক কাহিনির একটি অপরিহার্য উপাদান হলো এটি অতীতে সংঘটিত হবে এবং সেকালের রীতিনীতি ও সংস্কৃতির খুঁটিনাটি ফুটিয়ে তুলবে।লেখকেরা মাঝেমধ্যে উল্লেখযোগ্য ঐতিহাসিক ব্যক্তিত্বদেরকে গল্পে হাজির করেন, এতে পাঠক ধারণা করে নিতে পারে যে তারা কীভাবে যুগের সাথে মানিয়ে চলতেন। কিছু উপবর্গ, যেমন বিকল্প ইতিহাস বা ঐতিহাসিক ফ্যান্টাসিতে উপন্যাসের মধ্যে কল্পসাহিত্য বা অনৈতিহাসিক উপাদান মেশানো হয়। ঐতিহাসিক কল্পকাহিনি কখনো কখনো পাঠকদের কাছে বস্তুনিষ্ঠতার অভাবে ও ইতিহাসগত ভুলের কারণে অভিযুক্ত হয়। কল্পকাহিনি এবং ঐতিহাসিকতার মধ্যে এই টানাপোড়নে পাঠক ও জনপ্রিয় সমালোচকরা বহু মন্তব্য করলেও পণ্ডিত সাহিত্য সমালোচকগণ এসব এড়িয়ে বর্গটিকে এর অন্যান্য থিমেটিক ও সাহিত্যিক আলোকে বিচার করে থাকেন। পশ্চিমা সাহিত্য বর্গের সমসাময়িক এই ধারাটির ভিত্তি স্থাপন করেন ১৯ শতকে ইংরেজ স্যার ওয়াল্টার স্কট, ফরাসী অনরে দ্য বালজাক, মার্কিন জেমস ফেনিমোর কুপার এবং পরবর্তীতে রুশ লিও তলস্তয়। অবশ্য অনেক আগে থেকেই পাশ্চাত্যে গ্রীক ও রোমান সাহিত্যের উত্তরাধিকার সূত্রে এবং প্রাচ্যে লোককথা, মহাকাব্য বা নাটকের মধ্য দিয়ে "ইতিহাস" এবং "কল্পকাহিনি" মেশানোর একটি প্রচলন ছিল। ২০ শতকে এসে তাতে নতুনত্ব যোগ হয়। ঐতিহাসিক উপন্যাস বলতে আসলে কী বোঝায় তা নিয়ে বহু সংজ্ঞা আছে। একদিকে দ্য হিস্টরিক্যাল নভেল সোসাইটি এই বর্গটিকে বলেছে "কোনো ঘটনা ঘটার অন্তত পঞ্চাশ বছর পরে তা নিয়ে লেখা" কাহিনি",অন্যদিকে সমালোচক সারা জনসন এধরনের উপন্যাসকে বলেছেন "গত ২০ শতকের মধ্যভাগের পূর্বে সংস্থাপিত কাহিনি যেটাতে লেখক ব্যক্তিগত অভিজ্ঞতার বদলে গবেষণা করে লেখেন।"আবার লিন্ডা অ্যাডামসন তার গ্রন্থপঞ্জী-সহায়ক বই ওয়ার্ল্ড হিস্টরিকাল ফিকশন-এর ভূমিকায় বলেছেন যে,ঐতিহাসিক উপন্যাসের "সাধারণ গৃহীত" সংজ্ঞা হলো: একটি উপন্যাস "যা লেখা হয়েছে এর অন্তত ২৫ বছর আগের সময়কাল নিয়ে"। তিনি আরো বলেন যে, কিছু লোক পুরনো দিনে লেখা উপন্যাগুলোকে ঐতিহাসিক উপন্যাস হিসেবে পড়ে, যে ধরনের লিখেছেন জেন অস্টেন (১৭৭৫-১৮১৭) ঐতিহসিক কাহিনির উপবর্গ:- ●প্রামাণ্য কল্পকাহিনি বা ডকুফিশন ●কাল্পনিক জীবনী ●ঐতিহাসিক রহস্য ●ঐতিহাসিক রোমান্স ও ফ্যামিলি সাগা ●সামুদ্রিক ও জলদস্যু কাহিনি ●বিকল্প ইতিহাস ও ঐতিহাসিক ●ফ্যান্টাসি ●শিশুতোষ ঐতিহাসিক কাহিনি ¤ উইকিসংকলন ¤


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৯ জন


এ জাতীয় গল্প

→ ঐতিহাসিক কথাসাহিত্য

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now