বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ঐতিহাসিক ৫ই মে

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান (০ পয়েন্ট)

X ৫ই মে যুগ যুগান্তের প্রেরণা ----------------------------- খুব ভোরে জেগে উঠেছিলাম গাবতলী পয়েন্টে অবরোধ করতে হবে বলে ৷ ফজরের আগেই রওয়ানা করেছিলাম ৷ টিপ টিপ বৃষ্টি ছিল ৷ গাড়ীটা নিয়েই বেরিয়ে ছিলাম ৷ ড্রাইভার না থাকায় নিজেই ড্রাইভ করেছিলাম ৷ গাড়ী থাকলেও গতিটা ছিল পায়ে হাটা মানুষদের মতই ৷ মাজার রোড মসজিদের সামনে পার্কিং করে রেখেছিলাম ৷ মিরপুর-মোহাম্মাদপুর মিলে ছিল এই পয়েন্টের দায়িত্ব ৷ আমি ছিলাম নায়েবে আমীর ৷ আমীর ছিলেন মাওলানা মোস্তফা আজাদ রাহিমাহুল্লাহ ৷ প্রশাসন বলেছিল ব্রিজের অপর প্রান্তে অবস্থান করতে ৷ হেফাজতের কেন্দ্রীয় নির্দেশনা ছিল এপারেই থাকার ৷ এপারেই থাকলাম ৷ এপার ওপার সবই তো এক সময় হয়ে গেল একাকার ৷ জোহরের নামাজ পড়েই ছুটলাম শাপলার দিকে ৷ ঢুকে পড়লাম ইতিহাসে ৷ শাপলা ফুলটার পশ্চিমে ট্রাক দিয়ে তৈরি করা ছিল স্টেজ ৷ খুব মামুলি ৷ কিন্তু সেটাই হয়ে গেল নতুন বালাকোটের ঐতিহাসিক মঞ্চ ৷ সেখানে দুইবার বক্তব্য রাখার তাওফীক হলো ৷ প্রথমবার আসরের আগে ৷ সেটা ছিল সিডিউল কর্মসূচীর অংশ ৷ আসরের পরপর মঞ্চ থেকে সিনিয়র নেতৃবৃন্দ সরকারের চ্যালেঞ্জ গ্রহন করে শাপলা চত্বরে অবস্থানের ঘোষনা দিলেন ৷ উত্তেজনার পারদ ক্রমেই উর্দ্ধগামী হলো ৷ ঐ অবস্থায় আবার মঞ্চে উঠলাম ৷ তখন মঞ্চে কোনো স্বাভাবিক কর্মসূচী নেই ৷ জনতার সাগর তখন উত্তাল ৷ গুলিস্তান, প্রেসক্লাব আর বিজয় নগর থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে ৷ কুণ্ডলী পাকিয়ে উঠছে কালো ধোঁয়া ৷ জমীন থেকে আকাশের মেঘ সব যেন লাল-কালোর বিদ্রোহী শোক ৷ শহীদদের লাশের মিছিল শুরু হলো শাপলার দিকে ৷ ভাইয়ের সামনে ভাইয়ের লাশ! হায়েনাদের খুবড়ে খাওয়া লাশ! রক্তের কণিকাগুলো জ্বলে উঠতে লাগলো বারুদের অমিত তেজে ৷ মাইক্রোফোন তুলে নিলাম হাতে ৷ দ্রোহের সবটুকু আগুন ঝরে ঝরে পড়ল ৷ শহীদের রক্ত যেন তখন আমার ধমনিতে বহমান ৷ এরপর রাত হলো ৷ রাত গভীর হলো ৷ ভয়াল অন্ধকারে ছেয়ে গেল শুভ্র সফেদ শাপলার চারিপাশ ৷ শুরু হলো বুলেট দিয়ে সত্যকে দমিয়ে দেয়ার দানবীয় আয়োজন ৷ নিস্তব্ধ রাতের কালো অন্ধকারে রচিত হলো শাহাদাতের উদ্ভাসিত নতুন ইতিহাস ৷ আমি তখনো শাপলার কাছাকাছি ৷ আড়াল থেকে সব দেখলাম ৷ এক সময় বন্ধ হলো তাণ্ডব ৷ বেরিয়ে পড়লাম সেই সুযোগে ৷ মতিঝিল পীরজঙ্গীতে আদায় করলাম সালাতুলফজর ৷ আবার শুরু করলাম হাটা ৷ টিপটিপ বৃষ্টি চলছে তখনো ৷ তবে সে বৃষ্টির সাথে ছিল বারুদের ঝাঁজ ৷ রক্তের লাল ৷ আর অশ্রুর ফোঁটা ৷ হায়েনার দল ভাবলো ঘটনা শেষ ৷ আমি দেখলাম ইতিহাসের অনিঃশেষ যাত্রা ৷ ৫ই মের ভয়াল রাতের নিকশ কালো অন্ধকারে জাতি বিভক্ত হলো দুই ভাগে ৷ এক ভাগ শাপলার শহিদী কাফেলা ৷ অপর ভাগ শাহাবাগী মুরতাদের দল ৷ এক ভাগ বালাকোটের মশালধারী ঈমানদার ৷ অপর ভাগ ধূর্ত ইংরেজদের প্রেতাত্না ৷ এক ভাগ পরাজিত সেনাপতি নবাব সিরাজুদ্দৌলার ভাগ্য বরণকারী ৷ অপর ভাগ হিংস্র লর্ড ক্লাইভের উত্তরসুরী ৷ এক ভাগ কারবালার হুসাইনী চেতনার পতাকাবাহী ৷ অপর ভাগ এজিদী চিন্তার উল্লাসকারী ক্ষমতাশালী… ……… মানুষ মরে যায়, ইতিহাস রয়ে যায় ৷ ইতিহাস কথা কয়… (৫ই মে'১৬ তে লেখা পোস্ট, ঈষৎ সম্পাদিত) #মুহাম্মদ মামুনুল হক


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

→ ঐতিহাসিক কথাসাহিত্য
→ ইসলামী ঐতিহাসিক গল্প: জেরুজালেমের পথে
→ ঐতিহাসিক ৫ই মে
→ ১০জন নবীর ঐতিহাসিক ঘটনা
→ ওমর (রা:) কে চারটি ঐতিহাসিক প্রশ্ন খ্রিষ্টান বাদশার
→ ঐতিহাসিক প্রেতাত্না!
→ ঐতিহাসিক আড্ডা 2
→ ঐতিহাসিক আড্ডা
→ হযরত উমর রাঃ এর যুগের একটি ঐতিহাসিক যুদ্ধ
→ ইরানের ঐতিহাসিক শহর
→ বিজ্ঞানী ক্যোঁৎ ও নাসির উদ্দিন হোজ্জার ঐতিহাসিক ভ্রমণ-০৪ (শেষ)
→ বিজ্ঞানী ক্যোঁৎ ও নাসির উদ্দিন হোজ্জার ঐতিহাসিক ভ্রমণ-০৩
→ বিজ্ঞানী ক্যোঁৎ ও নাসির উদ্দিন হোজ্জার ঐতিহাসিক ভ্রমণ-০২
→ বিজ্ঞানী ক্যোঁৎ ও নাসির উদ্দিন হোজ্জার ঐতিহাসিক ভ্রমণ-০১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now