বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অগ্নিবীনা এক্সপ্রেস ধীরে ধীরে চলতে শুরু করেছে । যুথির দুঃশ্চিন্তার প্রহর কাটতে শুরু করেছে ।
উত্তম কুমারও বিলাত হতে ডাক্তারী পাস করে ট্রেনে ফিরছিলো বাড়ি; আমিও মেডিকেলে ফাইনাল প্রফেশনাল দিয়ে ফিরছি ট্রেনে । মহানায়কের পথে দেরি হয়েছিলো,আমার কি হবে কে জানে!
যুথির মেজাজ ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে । চা খেতে ইচ্ছে করছে
।
সামনে অনন্ত সাহেব নেই । কোথায় গেল লোকটা ? আমার কথায় কষ্ট পেয়ে থাকতে পারে । কিছু ঘটণায় মানুষ সত্যিই আশ্চর্যন্বিত হয় । আমাকে না বলেই অনন্ত
দুই কাপ চা হাতে নিয়ে এদিকে আসছে ।
আমি কি অনন্তকে চায়ের কথা বলেছিলাম ।
কি জানি হয়ত আনকনশাস মাইন্ডে বলে ফেলতেও পারি ।
নাহ চায়ের কথা বলা হয়নি ।
তাহলে কেমেস্ট্রির এই প্রফেসর জানলো কিভাবে আমার চা খেতে ইচ্ছে করছো?
ভন্ড যাদুকর মনের কথা বুঝতে পারে নাকি!
অনন্ত: এই নিন আপনার চা । যুথি কিছু না বলে বাড়িয়ে দেওয়া চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দেয় । চা ভালো হয়েছে কিন্তু যুথি সে ব্যাপারে কিছু বলল না ।
যুথি: আপনার পরিবারে আর কেউ নেই ? ভাই-বোন?
অনন্ত: না ।
যুথি: বিয়ে করেননি কেন?
অনন্ত: একটা প্রশ্নের উত্তর দিতে পারি নি বলে ।
যুথি: মানে?
অনন্ত: মানে যে মেয়ের সাথে আমার বিয়ে হবে তার প্রশ্নের উত্তর আমার জানা ছিলো না ।
যুথি: কি প্রশ্ন? যে প্রশ্নের উত্তর আপনার জানা ছিলো না ।
অনন্ত: হৈমন্তী গল্পে ,হৈমন্তীর ছবি দেখে অপুর কি অনুভুতি হয়েছিল?
(যুথি উত্তর খোজার চেষ্টা করে । সে হৈমন্তী গল্পটা অনেকবার পড়েছে । কিছু কিছু মনে আছে । জটিল প্রশ্ন ।)
যুথি: কেউ ওমন প্রশ্ন করতে পারে জানা ছিলো না ।
অনন্ত: কিছু মানুষ থাকে এমনই । মা আর আমি মেয়ে দেখতে গেলাম । মার মেয়ে ভীষণ পছন্দ হল । মেয়ে দেখার পর মেয়ে আলাদাভাবে আমার সাথে কথা বলতে চাইল ।
যুথি: তারপর ,আপনাদের কি কথা হয়েছিল?
অনন্ত: মেয়ে অনেক স্পষ্টবাদী ছিল । তামান্না জাহান অদিতি । ভীষণ মিশুক মেয়ে । আমায় বলল, কী কেমিষ্ট আমায় পছন্দ হয়েছে?
(আমি কিছু বলিনি । তারপর চা খেতে খেতে অদিতি খুব গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে বলল আমার একটা প্রশ্ন আছে । যদি উত্তর দিতে পারেন তবে বিয়ে হবে, না দিতে পারলে আপনি যেভাবে হোক নিজে বিয়ে ভেঙ্গে দেবেন ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now