বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
যুথিঃ যুথি গভীর চিন্তায় নিমজ্জিত ।
সে তার ফাইনাল প্রফেশনাল পরিক্ষায়ও এত কঠিন প্রশ্নের মুখোমুখি হয়নি । একমাত্র ভূল হলেই তিনের আগে চার আসতে পারে । এছাড়া কোনোভাবেই সম্ভব নয় ।
অনন্ত উঠে দাড়াল । সে ট্রেনের ক্যান্টিনের দিকে রওনা দিল । তাদের খাবার বানানো দেখা প্রয়োজন । কুকিং ইনসাইড এ মুভিং ট্রেন । জীবনে ব্যতিক্রমী এক অভিজ্ঞতা হয়ে থাকবে নিশ্চিত! এমন অভিজ্ঞতার জন্যে ইবনে বতুতাও হাজার মাইল হাটতেও এতটুকু পিছপা হতেন না ।
প্রথম শ্রেণীর কমপার্টমেন্ট থেকে আস্তে আস্তে সামনে এগুচ্ছে অনন্ত । দুই কমপার্টমেন্টের মধ্যবর্তী জয়েন্টের জায়গাটা কাপছে । স্টীলের ইস্পাত দুটো সামনে পিছনে যাওয়া আসা করছে । এখান দিয়ে পার হয়ে যাওয়াও ভয়ংকর ব্যাপার । পা ফসকালেই নির্ঘাত মৃত্যু ।
শোভন চেয়ার,সুলভ কামরা অতিক্রম করছি । এখানে প্রচুর মানুষের ভীড় । রাস্তার মধ্যবর্তী স্থান সংকুলান হচ্ছে না । এ পাশ থেকে ও পাশে যেতে প্রচুর বেগ পেতে হচ্ছে ।
ক্যান্টিনটা আরও সামনে ইঞ্জিনের পাশাপাশি কামরা । আশ্চর্যের ব্যাপার কিছু মানুষ দুই কমপার্টমেন্টের মধ্যবর্তী স্থান নো মেনস্ ল্যান্ডেও বসে আছে । জীবন বাজি রেখে মনে হয় তারা চলে অভ্যস্ত । ট্রেনের ভেতর মসজিদ দেখতে পেলাম ।।।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now