বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
যুথির মাথায় এখন একটা জিনিসই ঘোর পাক খাচ্ছে । লোকটা তার নাম জানলো কীভাবে?
যুথিঃ আপনার নাম?
অনন্তঃ রূবাইত ফেরদৌস
*আর কিছু নেই?
_আর কিছু নেই মানে ?
*মানে ছোট না বা ডাক নাম
_ছোট নাম নেই । বড় নাম আছে; অনন্ত...। অনন্ত মানে অসীম...ঠিক আমাদের আকাশের মত । আপনার ইনফিনিটি সম্পর্কে তো ধারণা আছে ।
*ইনফিনিটি সাহেব এত কথা বলছেন কেন? যা জানতে চাইব ঠিক তারই-উত্তর দিবেন । বেশি কথা বলবেন না ।
_আচ্ছা ঠিক আছে ।
*আপনি আমার নাম জানলেন কিভাবে?
_যাদু করে বের করেছি ।
*কখন?
_আপনি ট্রেনে উঠার পর ।
*আপনি যাদুকর?
_হ্যা,বলতে পারেন ।
*প্রোফেশনাল ম্যাজিশিয়ান?
_না
*তাহলে?
_পথে ঘাটে ট্রেনে ম্যাজিক দেখাই।
*স্ট্রিট ম্যাজিশিয়ান?
_অনেকটা সে রকম ।
*বলুন তো আমার প্রিয় সংখ্যা কি?
_লাকি সেভেন । স্কুলে আপনার রোল নাম্বার ৭ ছিল বলে সংখ্যাটা আপনার প্রিয়।
*আমার প্রিয় ঋতু?
_বর্ষাকাল ।ছোট বেলায় দ্যা রেইনি সিজন লেখে সর্বোচ্চ নাম্বার পেয়েছিলেন । তারপর থেকেই বর্ষাকাল আপনার প্রিয় ।
..অনন্ত মিথ্যে বলছে । আমার প্রিয় সংখ্যা ৭নয় বর্ষাকালও আমার পছন্দ নয় । কিন্তু আশ্চর্যের ব্যাপার হল আমার ক্লাস রোল ৭ই ছিল । এবং রচনা প্রতিযোগীতায় দ্যা রেইনি সিজন লিখে প্রথম হয়েছিলাম!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now