বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অগ্নিবীণা এক্সপ্রেস * পর্ব_০৪

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X সিল্কি লাগেজ গোছাতে ব্যস্ত । সিল্কির নামটা জানা দরকার । জিজ্ঞেস করে নিলেই হয় । পাগল নাকি,কি বলব.... ম্যাডাম,এক্সকিউজ মী আপনার আসল এবং নকল নাম দুটো কি? নকল নামের অর্থ কি? আমি নিশ্চিত সিল্কি চিল্লাচিল্লি করে লোক ডাকা শুরু করবে । নেহাত গো বেচারা ভদ্রলোক আমি নিশ্চিত ফেসে যাব! অন্য আরেকটা উপায় আছে । উপায়টা অনন্ত মাঝে মাঝে প্রয়োগ করে এবং সফল হয় । সিল্কির ব্যাগের নেম প্লেটের প্লাষ্টিকের অংশ দেখতে হবে । সিট থেকে দাড়াতে হল না.... গুটিগুটি হাতের লেখায় নাম স্পষ্ট বুঝা যাচ্ছে শায়লা শারমিন যুথি । ও! তুমি সিল্কি তাহলে যুথিরাণী! অগ্নিবীণার গতি দ্বিগুণ হয়েছে । আলো ছায়া খেলা করছে । এই বুঝি সন্ধ্যা নামে । সিল্কির সাথে কথা বলা দরকার । সে গ্ল্যাকসোসের বোতলে পানি খাচ্ছে । অনন্তের সত্যিই পিপাসা লেগেছিল; সিল্কির পানি খাওয়া দেখে তৃষ্ণার্ত চাতক অনন্তের তৃষ্ণা কয়েক গুণ মাল্টিপাই করতে শুরু করল । এক্সকিউজ....উ...জ...মী যুথিরাণী; আমি পানি খাব,পানির বোতলটা দিন । যুথি আকাশ থেকে পড়ল,চিনা নাই পরিচয় নাই এমন একজন লোক আপনজনের মত পানি চেয়ে বসল । স্টুপিড কোথাকার! *** অনন্তঃ পানি... যুথিঃ পানি কি? অনন্তঃ খাব । যুথিঃ কিনে খান । অনন্তঃ কত দাম?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৬ জন


এ জাতীয় গল্প

→ অগ্নিবীণা এক্সপ্রেস * পর্ব_০৪

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now