বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
**অগ্নিবীণা এক্সপ্রেস**
লেখকঃ বাংলার পান্থ....পর্ব_০১
***রূবাইত ফেরদৌস অনন্ত: সাদাসিদে প্রচন্ড গোছানো একজন মানুষ । ব্যক্তি ও সামাজিক জীবনে আদর্শ ছাত্র ও মানুষ হিসেবে সকলের কাছে সুপরিচিত । তার প্রাতিষ্ঠানিক শিক্ষার ফলাফল সত্যিই ঈর্ষণীয় ।
প্রাথমিক ও জুনিয়র রেকর্ড সংখ্যক মার্কস নিয়ে বৃত্তি,আবৃত্তি অভিনয় আর উপস্থিত বক্তৃতায় সেরাদের সেরা । সে এমন একজন ব্যক্তি যাকে সকলের মাঝখান থেকে সহজেই পৃথক করা যায় । সাধারণের মধ্যে অসাধারণ এক সত্ত্বা । কুষ্টিয়ায় একবার বিতর্ক কর্মশালায় বিতর্ক বন্ধের উদাত্ত আহ্বান জানিয়ে পুরো কর্মশালায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন । তিনি উন্মুক্ত মঞ্চে দাড়িয়ে বাংলাদেশ কাঁপানো বিতার্কিকদের বিতর্ক বন্ধের উন্মুত্ত অনুরোধ জানালেন । সবাই তো হতবাক! কি বলে এই অবুঝ বালক! পাগল কোথাকার! পরের দুটো লাইনেই তিনি অবুঝ বালক থেকে বিস্ময় বালকে পরিণত হলেন । জয় করলেন লালন আখড়া । সাধারণ ঐ দুটি লাইনের কথায় পরে আসছি ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now