বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমাদের দুজনের ইচ্ছা থাকলেও
৪ বছর আমাদের কোনই সন্তান হলোনতহজড়গহজচ
আমার স্ত্রীর কোন সমস্যা না থাকলেও কিছু চিকিৎসা করালাম।
প্রথম বছর চিকিৎসায় যখন কোন কাজ হলোনা, তখন আর কোন চিকিৎসা না করে আল্লাহর উপর ভরসা করে দিন কাটাতে লাগলাম।
এভাবে দেখতে দেখতে ৩ বছর কেটে গেল।
অবশেষে ২০১৩ সালে একটা স্বপ্ন দেখলাম,যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল।
কারন যদি আমার সন্তান না হত, তাহলে আমাদের দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদ ঘটতে পারতো।
এমনটাই কানাঘুষা চলছিল শ্বশুরের পরিবারে,যা আমার শ্বশুর জানতেন না।
যাহোক, আমি স্বপ্নে দেখলাম-- আমি শ্বশুর বাড়ি অবস্থান করছি।
সেখানে অনেক মানুষের ভীড়।
পরিচিত অনেক ভাইকে দেখলাম যারা, রান্না -বান্না কাজে ব্যস্ত।
অনেক মহিলারাও এসেছে সেখানে।
আমি আরো দেখলাম, একটি পুত্র সন্তান মহিলাদের কোলে শোভা পাচ্ছে।
আর আমি বাচ্চাটিকে কোলে নেয়ার জন্য অস্থির, কিন্তু বেগানা মহিলা থাকায় সেখানে যেতে পারছিনা।
বাচ্চাটির কাছে আমার স্ত্রী ও বর্তমান রয়েছে।
এই হলো আমার স্বপ্ন, যা আমি দেখেছিলাম ২০১৩ সালে।
এ স্বপ্ন দেখার পর আমি ভবিশ্যত বাণী করলাম যে, ' এক বছর পর রবিউল আওয়াল মাসের ১২ তারিখে আমার পুত্র সন্তান হবে'।
আমি এক বছর পুর্বেই গায়েবী সংবাদ দিলাম কিভাবে?
কারন, আমি যে স্বপ্ন টা দেখে ছিলাম, তা বিশ্লেষন করেই এ সংবাদটা দিয়েছিলাম।
আমি দেখলাম, প্রতি বছর রবিউল আওয়াল মাসের ১২ তারিখে আমার শ্বশুরালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নাবীর অনুষ্ঠানেই এরকম এলাহী কর্মকাণ্ড হয়ে থাকে, যে অনুষ্ঠানে মহিলারাও এসে থাকেন।
তাছাড়া সন্তানকে কাছে পাওয়ার জন্য আমি ব্যাকুল।
আর আমি হিসেব করে দেখলাম আমার স্ত্রীর মাসিক ঋতুস্রাব প্রায় দু'মাস হলে বন্ধ।
অর্থাৎ দশম মাস গিয়ে পড়ছে রবিউল আওয়াল মাসে।
ব্যস! এরুপ তাৎপর্যপূর্ণ ও গঠনমূলক স্বপ্ন দেখে আমি বুঝতে পেরেছিলাম যে, ৪ বছরের মাথায় আমরা সন্তান লাভ করবো।
পরবর্তীতে সপ্তম মাসে ডাক্তারি পরীক্ষায় যে সময়ে সন্তান ভুমিষ্ট হওয়ার কথা ছিল,তার ১০ দিন আগে মিলাদুন্নাবীর মাহফিল এসে গেল।
কিন্তু আল্লাহর কি কুদরত, ১০ দিন পুর্বেই পুর্বোঘষিত ১২ ই রবিউল আওয়ালে মাহফিলেরর দিনেই আমি সন্তানের বাবা হলাম।
আমার দেয়া ভবিশ্যত বাণী অক্ষরে অক্ষরে ফলে গেল।
আমার মত সাধারণ মানুষ যদি এক বছর পুর্বে অদৃশ্যের জ্ঞান মহান আল্লাহর ইচ্ছায় অবগত হতে পারে, তাহলে আলেমে রাসেখ গনের কথা কি আর বলবো।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now