বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এ বিশাল পৃথীবিতে জানার কোন শেষ নেই।
কিছু বিষয় মানুষ দেখে দেখে শেখে, আবার কিছু বিষয় এমনও রয়েছে যা মানুষ চর্মচোখে না দেখেও শুধু আত্মিক উপলোব্ধির মাধ্যমে শিখে থাকে।
মহান আল্লাহ পাক দৃশ্যমান ও গায়েবের অদৃশ্য সকল বিষয়ে মহা জ্ঞানী।
কোন কিছু তাঁর জ্ঞানের বাইরে নয়।
এখন কথা হলো, মানুষ দৃশ্যমান বস্তু সম্পর্কিত বিষয়ে চিন্তা ও গবেষনা করে নতুন নতুন বিষয় উদ্ভাবন করছে।
জ্ঞান ছাড়া এগুলো উদ্ভাবন করা সম্ভব নয়।
মহান আল্লাহ মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী।
তিনি তাঁর এ মহা জ্ঞান- বিজ্ঞান হতে কিঞ্চিত মানুষকে প্রদান করেছেন।
প্রশ্ন হতে পারে, মানুষ দৃশ্যমান বিষয়ের জ্ঞানার্জন করতে পারলে, গায়েবের জ্ঞান অর্জন করতে পারবেনা কেন?
কিছু সংখ্যক মানুষ মনে করে গায়েবের জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানেনা।
কিন্তু 'উলামায়ে রাসেখগন' তাদের অন্তরের পবিত্রতার জ্যোতি দ্বারা বক্ষস্থ তৃতীয় নয়ন দিয়ে লাউহে মাহফুজে লিখিত বিষয়বস্তু দেখে থাকেন।
ফলে অজানা, অদৃশ্য বিষয়ের জ্ঞান তাদের অর্জিত হয়।
এ মর্মে আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন," অচিরেই আমি আমার নিদর্শন তাদেরকে দেখাব, জগতের মাঝে এবং তাদের অন্তরাত্মার মাঝে।"
হাদিস শরীফে এসেছে, " শুসংবাদ ছাড়া নবুয়তের কোন অংশ বাকি নেই; তা হলো সত্য স্বপ্ন -- যা মুমিনগন দেখবে, অথবা তাদেরকে দেখানো হবে।"
আমাদের নবী হযরত মুহাম্মাদ( সাঃ) তাঁর জিবদ্দশায় কিয়ামত পর্যন্ত সংঘটিত যত ভবিশ্যত বানী করেছেন, তা সবই এ জাতীয় গায়েবী জ্ঞানের অন্তর্গত।
রাসেখ আলেমগন মিরাস হিসেবে উক্ত গায়েবী জ্ঞানের অংশ প্রাপ্ত হয়ে থাকে।
২০১৩ সালে আমি একটা স্বপ্ন দেখেছিলাম।
স্বপ্নটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।
২০০৯ সালে আমার বিয়ে হয়েছিল।
আমার পথপ্রদর্শক, মুরশিদ আমাকে ভালোবেসে আপন কন্যার সাথে বিবাহ দেন এবং ৪ বছর সন্তান নিতে নিষেধ করেন।
কন্যার স্বাস্থ্যেরর বিবেচনায় তিনি এ নির্দেশ দিয়েছিলেন।
তাছাড়া আমিও একদিন স্বপ্নে দেখলাম, পীর সাহেব আমাকে জন্ম নিরোধকের প্যাকেট উপহার দিচ্ছে।
বিবাহের এক বছর পর আমরা দু'জন সন্তান নেয়ার সিদ্ধান্ত নিলাম।
কিন্তু----- ( চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now