বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অদ্ভুত!

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shalik(guest) (০ পয়েন্ট)

X গভীর রাত । কনুইয়ের উপর ভর দিয়ে বিছানায় শুয়ে আছি । দরজা খোলা ছিল । একজন লোক ঘরে প্রবেশ করল । কথা বলছি কিন্তু লোকটাকে সুবিধার মনে হচ্ছে না । কেমন যেন অদ্ভুত! আর চেহারাও কেমন জানি... মাতাল ভাবব? স্বাভাবিক মনে হতে কষ্ট হচ্ছে । লোকটা হঠাৎ কি যেন চেয়ে বসলেন । আমি দিতে অস্বীকার করলাম । তিনি আমাকে শাসিয়ে যাচ্ছেন , যদি না দিই তবে একজনকে ফোন করে নিয়ে আসবে । সম্ভবত কিছু একটা হবে আজ । এত চেষ্টার পরও দিতে নারাজ হওয়ায় লোকটা একজনকে ফোন করে আসতে বলল । সাথে আমার রুমের ঠিকানা দিল । রুমে আমি একা আর আশেপাশে কেউ না থাকায় একটু ভয় পেয়ে গেলাম , কিন্তু আমার কাছে হাসির মনে হলো। লোকটা ফোন করার কিছুক্ষণের মধ্যেই অন্য একজন লোক ঘরে প্রবেশ করল । মাত্রই ফোন করল আর এত তাড়াতাড়ি চলে আসল , কীভাবে সম্ভব? অদ্ভুত! নিজেকে প্রশ্ন করছিলাম অবাক হয়ে । এই ২য় ব্যক্তির চেহারা অনেকটাই চাইনিজদের মতো । তবে কিছুটা ভয়ঙ্কর । উনি বিছানায় বসলেন । আমাকে আবার শাসালেন । প্রথম ব্যাক্তি আবার চাইলেন আমিও আগেকার মতোল দিতে অস্বীকার করলাম । ২য় ব্যক্তি পকেট থেকে একটা চাকু বের করলেন । আমি ভয় পেলাম অনেকটা । আমাকে বললেন , তোমার কাছে ফোন আছে? আমাকে দাও । ___না , আমার কাছে এখন ফোন নেই (অবশ্য আমার হাতেই ফোন ছিল । কিন্তু আমি পরিস্থিতি দেখে বুঝলাম আজকে কিছু ঘটবে আমার সাথে । আর এই ফোনটা দিয়েই বাঁচতে পারি । আমি ফোনটা হাত থেকে পিছনে আড়াল করলাম ।) ___মিথ্যা বলছ? (রেগে গিয়ে) আমি কোনো উত্তর না দিয়ে বিছানা থেকে নেমেই দরজার দিকে এগোতে লাগলাম । আর ফোন বের করে মামাকে কল দিব । আমার রুমে যে দরজা আছে , সেই দরজার দুইটা পাল্লা । একটা পাল্লা খোলা আছে কিন্তু বের হতে পারছি না , আরেকটা পাল্লা অনেক চেষ্টায় খুলতে চেষ্টা করছিলাম কিন্তু খুলতে পারলাম না । এমন তো হওয়ার কথা নয় , কেন খুলতে পারছি না? অদ্ভুত! লোকদুটো আমার দিকে এগিয়ে আসছেন এতক্ষণে । তারপর... পরেরদিন আমি এলাকার মানুষের সাথে এ বিষয়ে কথা বলতে গেলাম । আমার প্রতিবেশী একজন মামাকে বিশ্বাসযোগ্য মনে হলো , তার কাছে গেলাম । তিনি অভয় দিলেন , আমার মনে এখন বলতে গেলে অনেক সাহস । তবে রাতের ঘটনায় আতঙ্কটা রয়েই গেছে । সাহস-আতঙ্ক দুটো নিয়েই আমি চেষ্টা করছি রহস্য খোঁজার । লোকদুটো কে ছিল? আমার পরিবার রাতের ঘটনা শুনে কিছু সমাধান দিতে পারলেন না । আম্মাও এখন চিন্তা করছেন আমাকে নিয়ে । তিনি সারাদিন মুখ কালো করে রেখেছেন । চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট । আমি ঐ মামার বাসা থেজে বাসায় আসছি । ততক্ষণে রাত হয়ে গেছে । আমার সাথে ঐ মামার চাচাতো ভাই রাশেদ । আমার ২ বছরের বড় । বাসায় এসে আব্বার ঘর পেরিয়ে আমার ঘরের আঙ্গিনায় এসেই দেখলাম গতকাল রাতের সেই ব্যক্তি , যিনি হাতে চাকু নিয়ে আমার কাছে ফোন চেয়েছিলেন । সুঠাম দেহের অধিকারী । তিনি আমার ঘরের সিড়িঁতে মাথা রেখে আঙ্গিনায় দেহ ভাসিয়ে দিয়ে শুয়ে আছেন । আকাশের দিকে চেয়ে আছেন । তার বাহুর ডানপাশে নারকেল পিষ্টক আর লাকড়ি । এসব দেখে আমার এতটাই রাগ উঠল যে আমি তাকে মারতে উদ্যত হলাম । ঐ লোকটার দিকে এগোতে লাগলাম । নারিকেলের লাকড়ি আর পিষ্টকগুলো হাতে নিব এমন সময় তিনি বললেন , খবরদার আর এগোবে না , অনেক খারাপ হবে । আমি তবুও লাকড়ি আর পিষ্টকগুলো নিতে গেলাম । উনি হাত বাড়ালেন আর আমাকে নেয়ার সুযোগ দিলেন না । আর ধাওয়া করলেন সবাইকে , বিশেষ করে আমাকে । রাশেদসহ পরিবারের সবাই আমরা বাড়ির বাইরে দ্রুত বের হলাম । পরে দেখি আঙ্গিনায় একটা কুকুর আমাদের ধাওয়া দিয়েছেন । নাগাল পেলেই যেন ছিঁড়ে খাবে । এতক্ষণ আগে যাকে দেখলাম একজন মানুষ এখন সে একটা কুকুর! অদ্ভুত! কিন্তু এতসব ভাবার সময় নেই , এখন প্রাণ বাঁচানো ফরজ । কুকুরটা আমার দিকে আসতেই আমি একটা গাছে উঠতে লাগলাম । তারপর... #স্বপ্ন


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৪ জন


এ জাতীয় গল্প

→ অদ্ভুত!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now