বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অচেনা মেয়েটি
কি সে এমন যে তাকে ছাড়া দিশেহারা লাগছে?এরকম তো কখনও হয়নি তার।এক সপ্তাহ কেটে গেল মেয়েটার কোনো দেখা নেই।ভালো লাগছেনা একদম অরুনাভোর।এ কী আচ্ছা মুশকিলে পড়া গেলতো।কোথাকার একটা বাচ্চা মেয়ে,সে তাকে এত জ্বালাতন করছে?উফ্ ।ব্যাপারটা গরমকালের লু বাতাসের মত ভিতর ভিতর ঝলসাতে লাগল অরুনাভকে।না পেরে সে তার বন্ধু নীলেশকে বলল।
"ভাই তুই প্রেমে পড়েছিস।এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।তবে শেষে একটা হাটুঁর বয়সি মেয়ের প্রেমে?" বলে নীলেশ হেসে উঠল।
"প্রেমটেম জানিনা কিন্তু ওই মেয়েটার প্রথম ঝলকেই যে আমি ফ্যাল্ট হয়ে গেছি.... কী বলব!"
"দেখ কোয়েনার সাথে এখন তোর সম্পর্কটা শেষ হয়ে যাইনি অরু। আর মেয়েটাকে তুই চিনিসনা জানিসনা।দেখ কী বলতো?এরকম অনেক সময়েই হয় যে ট্রেনে-বাসে সুন্দর কাউকে দেখে আমরা মুহূর্তের জন্য ইনফ্যাচুয়েট হয়ে যাই।সেই ব্যাপারটা নিয়ে নিজেকে এত ভাবাসনা।আর কোয়েনার যা হাল এবার তুই
ওকে বিয়ের কথা বলে ফেল। নয়তো বেচারি সন্দেহ করতে করতে বুড়ি হয়ে যাবে।"
নীলেশের কথা ঠিক পছন্দ হলনা।আর কোয়েনার প্রতি সে এত বিরক্ত যার কথা ভাবতেও চায়না।তার চেয়ে অনেক ভালো ওই অজানা মেয়েটার ব্যাপারে ভাবা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now