বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সেদিন ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসা দিবস।
সেদিন আমাদের এস এস সি তে শারীরিক শিক্ষা পরীক্ষা।
সেদিন বন্ধুরা পরীক্ষা শুরুর আগে অনেক জোড়াজুরি করেছিলো তোমাকে প্রপোজ করার জন্য।
কিন্তু সাহস পাই নাই।
পরীক্ষা শেষে যখন বাইরে দাড়িয়ে ছিলাম। বন্ধুরা তখন তোমাকে আমার কাছে পাঠিয়েছিলো।
ওরা তোমাকে বলেছিলো আমি নাকি কি বলবো তোমাকে।
তুমি যখন ওদের কথায় আমার কাছে এলে আমার মনের মধ্যে শরিফ উদ্দীনের কলার টিউন বাজতে শুরু করেছিলো।মনের মধ্যে কেমন জানি লাগছিলো।তুমি কাছে যখন বললা কি বলবা বলো,তখন যেন আমার কি হয়ে গিয়েছিলো।
কোনো কথা বলতে পারছিলাম না।আসলে তুমিই ছিলা প্রথম কোনো মেয়ে যার এত্তো কাছে আমি দাড়িয়ে ছিলাম।
তখন আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না।
মনের মধ্যে সাহস আনার চেষ্টা করলাম। অবশেষে মনে সাহস এলো।
এই সাহস থেকে তোমাকে বললাম "কবিতা আমি তোমাকে ভালোবাসি"।
তুমি তখন কি ভাবছিলা আমি জানি না।তখন তুমি একটি কথাও বলো নাই।আমার জানি তখন কেমন ভয় হচ্ছিল।
তখন তুমি সেইখানে দাড়িয়ে বারান্দার রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে ছিলা।
আমিও ঠিক তোমারপে দেখাদেখি রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে ছিলাম।আমি তখন ভাবছিলাম তুমি কিছু বলছো না কেনো।
৫মিনিট হয়ে যায় তুমি কিছু বলো না।আমি তখন তোমাকে আবার যখন বললমা "(আমি........) সাথে সাথে তুমি বললা আমি চলে গেলাম।
এই বলে বলে তুমি একটা দৌড় দিলা।আমি তখন তোমাকে পিছু ডেকে বললাম কাল রিপ্লেটা দিও।
এরপর তুমি চলে গেলা।
সেদিনের পর থেকে তোমার সামনে যেতাম না।
কেমন জানি ভয় লাগতো।
মনে হতো তুমি কিছু বলবা না তো।
একে একে সব পরীক্ষা শেষ হয়ে গেলো। কিন্তু তোমার মনের কথা জানতে পারলাম না।
তুমি কোনো উওর দাও নাই।
এই উওর এর অপেক্ষায় আমি আজও আছি।
জানি না উওর পাবো কিনা,,,,,,,,,,,,,,,,,
.#ভদ্র_পোলা
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now