বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অবুঝ হিমু....
.
.
প্রতিদিনের মতোই মিম আজো
হিমেলকে দেখার আশায় তার রুমের বারান্দায় দারিয়ে আছে। কখন হিমেল আসবে এবং কখন তাকে দেখবে।
তাকে না দেখলে
একটা দিন ও ঘুমাতে পারেনা মিম
কেন যে সে হিমেলকে এতো ভালবাসে
সে নিজেই জানেনা।
.
হয়তো কোনো এক অজানা কারনে ভালবাসে তাকে। কিন্তু সে কখনো হিমেলকে তার ভালবাসার কথা বলেনি।
ঐ তো হিমেল আসছে। আজকে যেমন করেই হোক মিম তাকে তার
মনের কথা বলবেই।
.
- এই যে হিমেল ভাইয়া একটু দাড়াবেন?
- জ্বী বলেন?
- কলেজ থেকে ফিরলেন বুঝি?
- জ্বী।
- আচ্ছা আপনি যেন কোন কলেজে পড়েন? মানে কলেজটার নাম যেন কি?
- বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট । কিন্তু কেন বলুনতো?
- না এমনি।
ও আচ্ছা ঠিক আছে আপনি থাকেন। আমি যাই আমার কাজ আছে।
- আর একটা কথা
- আবার কী?
- আচ্ছা আপনি কি কাউকে ভালবাসেন?
- না। এবার যাই?
- ওকে।
.
এভাবেই মিম প্রতিদিন হিমেলকে তার মনের কথা বলতে চায় কিন্তু বলতে পারেনা।
ধ্যাৎ আজকেউ বলতে পারলাম না।
আচ্ছা আমি কি কখনোই হিমেল কে আমার
মনের কথা বলতে পারবো না?
না যেভাবেই হোক যেমন করেই হোক
হিমেল কে বলতেই হবে।
হিমেল আমি তোমাকে অনেক ভালবাসি।
আমি তোমাকে ছারা বাচবো না।
হ্যা এমন করেই হিমেলকে বলতে হবে।
এসব ভাবতে ভাবতেই মিম এক সময়
ঘুমিয়ে পরে।
.
.
পরের দিন হিমেল কলেজে যাচ্ছে ।
হঠাৎ মিম সমনে এসে দাড়ায়।
- কী ব্যাপার হঠাৎ সামনে এসে দাড়ালেন যে?
- আমি আপনাকে ভালবাসি।
- কীহ্ !
- আমি আপনাকে ছারা কিছু ভাবতে পারিনা। খেতে বসলে আপনার কথা
মনে হয়। পরতে বসলে আপনার কথা
ভাবি। সে জন্য পড়তে পারিনা। রাতে ঘুমাতে গেলে ঘুমাতে পারিনা। এগুলোকে যদি ভালবাসা বলে তাহলে আমি আপনাকে ভালবাসি।
- কিন্তু আমি আপনাকে ভালবাসতে পারবোনা।
কথাটা শুনেই মিম এর চোখ দুটো জলে
ভরে গেলো । হয়তো কেঁদে দিবে।
মিম নিজেকে সামলে নিয়ে বললো
- কেন জানতে পারি কি?
- কিছুনা এমনি।
- না আপনাকে বলতে হবে কেন?
আচ্ছা আমি কি দেখতে খারাপ? না খারাপ মেয়ে, নাকি অহংকারি?
- জ্বী আপনি খারাপ ও না, অহংকারি ও না। আমি জানি আপনি অনেক ভালো।
- তাহলে সমস্যা কোথায়?
- সমস্যা হলো আমি গরীব। আর গরীবদের কখনো ভালবাসতে হয়না।
গরীবদের জন্য ভালবাসা পাপ। যার কারনে আমি আপনাকে ভালবাসতে পারবো না।
সে জন্য দুঃখিত।
- কেন গরীবরা কি মানুষ না?
- মানুষ কিন্তু গরীব মানুষ।
কথা গুলো বলেই হিমেল চলে যায়।
.
৫ দিন পর।
.
হিমেল কলেজ থেকে ফিরছে। হঠাৎ ফোনটা বেজে উঠলো।
- হ্যালো, কে বলছেন?
- (চুপ)
- কি হলো কথা বলুন?
- এবারো কোনো কথা নেই।
- কথা বলুন? নয়তো ফোন রাখলাম।
ফোন রাখার কথা শুনেই
মিম বলে উঠলো
- প্লিজ ফোন রাখবেন না।
- তাহলে কথা বলেননা কেন?
- আপনার কণ্ঠ শুনতে ভাল লাগে তাই।
- ও আপনি।
- হ্যা আমি। আর শোনেন আপনি যদি
আমায় না ভালবাসেন তাইলে আমি
সত্যি সত্যি আত্নহত্যা করবো।
-যান তাড়াতাড়ি করেন।
কথাটা শুনেই মিম
একসাথে অনেক গুলো ঘুমের ট্যাবলেট
খেল।
.
অনেক্ষন পর।
.
হিমেলের ফোন বাজছে।
-হ্যালো
- হিমেল বলছেন?
- জ্বি।
আমি বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতাল থেকে বলতেছি।
আপনি তাড়াতাড়ি হাসপাতালে চলে
আসেন।
হিমেল মিম এর বেডের সামনে দাড়িয়ে আছে। মিম চোখ খুলে হিমেলকে
দেখেই জরিয়ে ধরলো।
.
- বলো আমাকে ভালবাসো?
- হ্যা অনেক ভালবাসি তোমায়।
- আমাকে ছেড়ে যাবেনা তো ?
- না যাবোনা।
.
হিমেল ভাবছে, এই মেয়েটি এতো ভালবাসে আমায় । না, ওকে ছেড়ে যাবোনা কখনো।
অনেক ভালবাসবো পাগলিটাকে।
প্রিয় পাঠক তখনি খারাপ লাগে যখন গল্পে কোন রেটিং দেন না। বেশি করে রেটিং দিয়ে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now