বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অবুঝ ভালোবাসা।

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X 2011 সাল তখন ক্লাস নাইনে পড়ি , সবে মাত্র গোঁফের রেখা স্পষ্ট হতে শুরু করেছে । সারাদিন স্কুল আর বন্ধুদের সহিত আড্ডা দেওয়াই ছিল দৈনন্দিন রুটিন । . ভালবাসা কি সেটা নিয়ে তেমন কিউরিসিটি ছিল না ! বন্ধুদের অনেকেই দেখতাম প্রেম করে , হাত কাটে , চিরকুট লিখে , ফোনে কথা বলে ইত্যাদি ! . সেদিন ছিল বুধবার (07-10-2011) তাকে আমি প্রথম দেখি আমাদের ক্লাসের সামনে নিম গাছে হেলান দিয়ে দাড়িয়ে আছে আর কার সাথে যেন কথা বলতেছে আর হাসতেছে ! আমি লক্ষ করলাম হাসলে ওর বাম গালে অনেক সুন্দর একটা টোল পরে । যা আমাকে ঐ দিন বেশি মুগ্ধ করেছিল । . তারপর থেকে যতই দিন যেতে থাকল আমার ততই মেয়েটিকে ভাল লাগতে থাকে! কথাটা আমি আমার সবচেয়ে কাছের বন্ধু বিলাস কে জানাই , বিলাস হয়তো ক্লাসের কারো সাথে কথাটা শেয়ার করে আর পরে , বিশেষ করে আমার আল-আমিন চাচার গার্লেফ্রন্ড অর্থাৎ যাকে আমি স্যার -ম্যাডামদের সামনেই চাচি ডাকতাম! উনি আমাকে বলতেছে যে ''পছন্দ করো বল না কেন?'' আমি বললাম কেমন করে বলব ? মেয়ে ক্লাস সিক্সে পড়ে যদি স্যারের কাছে বিচার দেয় ! এটা এমনিতেই বললাম। আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যারের কাছে বিচার দিলেও স্যার আমাকে কিছু করবে না (কারন তখন আমরাই ছিলাম স্কুলের মাথা যা বলতাম তাই করতাম) . যাই হোক , পরের দিন চাচি আমাকে বলল আজকে মেয়েকে তোমার কিছু বলতেই হবে । আমি কিছুক্ষণ ইতস্তত করে পরে বললাম আচ্ছা বলব । . চাচি মেয়েকে আমাদের ক্লাসরুমের দক্ষিনের জানালায় এনে দাঁড় করালো । আর বলল নীল তোমায় কিছু বলতে চায় । আর চাচি বলল এবার বলো আমি পাশেই আছি । . কি বলব বুঝেছিলাম না ।। ঐ দিকে মেয়েটা বার বার জিজ্ঞাসা করছে কি বলবেন বলেন ?? . -না মানে .....(আমি) -কি না মানে ?(মেয়ে ) -না মানে বলছিলাম কি .... -কি এত না মানে করছেন ? বলেন কি বলবেন ? -আসলে হয়েছে কি ! কালকে বলি ? -না আজকেই বলেন , না হলে আমি গেলাম ! -এই শুনো , -আমি না তোমাকে খুব পছন্দ করি ! একদমে চোখ বন্ধ করে বলে ফেললাম । বলেই সেখান থেকে চলে আসলাম । . কিছুদিন পর ..... . -এইযে শুনছেন ?(মেয়ে ) তাকিয়ে দেখি ঐ মেয়েটি , -আপনি তো অনেক সুন্দর গান করেন ! -আমি সুন্দর গান করি কে বলছে তোমায় ?(আমি) -কেউ বলেনি , আমি দেখছি ঐযে সেদিন স্যারের সাথে আপনাদের ক্লাসে গানের প্রেকটিস করছিলেন । -ওহ্ -আচ্ছা সেদিন জানি কি বলছিলেন ? -কি বলছিলাম শুনতে পাওনি ? -হ্যাঁ শুনেছি তো ! -তো উত্তর টা কি ? জবাবে কিছু বলছে না মাথা নিচু করে আছে ! হয়তো লজ্জা পেয়েছে । -কি হল ? কিছু বলো ! -কি বলব ? -ভালবাসি তোমায় ! এইটা বলো । -না পারব না । -না বলতে হবে । মেয়েটি দৌড়ে চলে গেল ! . বহু কষ্টে মেয়ের ফুফুর ফোন নাম্বার জোগাড় করলাম ! কিন্তু এখন ফোন করব কি দিয়ে ?? আমার তো ফোন নেই আর বাসার ফোন দিয়ে কথা বলা যাবে না । কয়েকদিন পর সে আমাকে পছন্দ করে বলছে । কিন্তু কথা খুব কম হতো ওর সাথে কারন এই স্কুলেই তার খালাত বোন পড়ত । . তারপর একটা ফোন কিনলাম ! শুধু ওর সাথে কথা বলার জন্য । . সম্পর্কটা বেশ ভালই ছিল । কিন্তু ফোনেও কথা বলা সমস্যা ! ওর সাথে প্রথম আমার ফোনে কথা হয়েছিল ৩৭ সেকেন্ড । পরে আর একদিন ৫৩ সেকেন্ড । এই দুইদিন । প্রতিদিন স্কুল ছুটির পর তাকে বলে আসতাম ''যাচ্ছি'' !! সেও আমাকে বলেই যেত ! . এইভাবেই আমি ক্লাস টেনে উঠলাম । কিন্তু হঠাৎ কি জানি হলো সে বলল আমার সাথে সম্পর্ক রাখবে না । . আমি স্কুলের পিছনে গিয়ে খুব কেঁদেছিলাম ! বিলাস আমাকে ওদের ক্লাসে গিয়ে তাকে অনেক বুঝাইছে কিন্তু লাভ হয়নি ।। . ও আমাকে ডিরেক্ট বলে দিছে আমার সাথে কোন সম্পর্ক রাখতে চায় না !! কিন্তু কেন তা আমি আজও জানি না ।। . আমি বার বার জিজ্ঞাসা করেছিলাম কেন সম্পর্ক রাখতে চাওনা ? সে আমাকে কিছু বলে নি ।। আমার মতো আরো অনেকেই এই প্রশ্নটাই করে থাকেন ,, কেন ছেড়ে গেলে ?? আমার কি দোষ ছিল ?? . যারা চলে যায় তারা একটা কথাই বলে যায় ''আমি জানি না'' . কেন এই কথা বলে তারাই জানে ! আর উপরওয়ালাই জানে ।।।। [গল্পটি ইন্টারনেট হতে সংগ্রহিত]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৯ জন


এ জাতীয় গল্প

→ অবুঝ ভালোবাসা।

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now