বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ফোনের শব্দে ঘুম ভাঙল,, তাকায়ে দেখি অচেনা নাম্বার কেমন যেনো লাগলো তাও ফোনটা রিসিভ করলাম,
- হ্যালো, কে বলছেন ??
- কেমন আছো ??
- গলাটা চিন্তে ভুল হল না।।
- আখি তুমি !!
- হুম আমি। চিনতে পেরেছো তাহলে ??
- হুম তোমাকে ভুলার জন্য ভালবাসি না ।।
- ওও।। কেমন আছো ??
- ভাল। তুমি ?? এত দিন পর কি মনে করে ?? আর আমার নাম্বার পেলে কিভাবে ??
- ভাল।। সে অনেক কথা।
- ওওও
- একটা কথা বলব রাখবে ??
- হুম বল।
- কাল আমার সাথে দেখা করতে পারবে ??
- হুম। কিন্তু কোথায় ??
- আমাদের কলেজের পিছনের বাগানে।
- হুম আমি আসবো।।
- ওকে ভালো থেকো।
এত সময় যার সাথে কথা হচ্ছিলো সে আখি। আজ থেকে ৩ বছর আগে সে কোথায় যেনো হারিয়ে যায়।। মেয়েটাকে অনেক ভালবাসতাম এখনও বাসি।।
আমার সাথে প্রথম দেখা হয়েছিলো কলেজের গেটে।। আমি রিকশা নিয়ে গেটে নামছি এমন সময় আখিকে দেখি সে ভুল করে টাকা বাড়ি ফেলে আসছে তাই রিকশা ভাড়া দিতে পারছে না।। আমি গিয়ে ভাড়াটা দিয়ে দেই।। তার পর থেকে আমার দুইজেনর ভাল বন্ধু হয়ে যাই।। আমার খুব কেয়ার নিত। সব সময় চোখে চোখে রাখতো। দুই জন এক সাথে রিকশায় করে কলেজে যেতাম ।। এক সাথে ফুচকা খেতাম। আমাকে অন্য মেয়ের সাথে দেখলে আখির মাথা গরম হয়ে যেত। সকালে আমায় গুড মর্নিং লিখে এস এম এস দিতো। আমি না খেলে আখি এত রাগ করতো আমি না খেয়ে পারতাম না।
এই সব দেখে আমি ওর প্রেমে পড়ে যাই, ওকে বুঝাতে থাকি আমি তোমার প্রেমে পড়ে গিছি।।
আমরা দুই জন সব সময় বাগানে বসে কথা বলতাম, সব শেয়ার করতাম, এক সাথে পড়তাম এই গুলা দেখে সবাই রাগে ফুলতো কারন আখি অনেক সুন্দর ছিলো। কারো সাথে খুব একটা মিশতো না ।।
সে দিন আমি আর আখি বাগানে বসে আছি,, ভাবছি কথাটা আজ বলেই দিবো কিন্তু আমি পরছিলাম না, কিন্তু আখিকে বলছিলাম আখি আমি তোকে একটা কথা বলবো আখি বুঝতে পারে কি বলবে,, কিন্তু আমি পারি না।। সেদিনের মত আমরা চলে আসি।। সেদিন বেশি রাত না জেগে ঘুমায়ে পরি।। সকালে উঠে দেখি আখি এস এম এস দিছে, ,, আমি জানি তুই কি বলতে চাস তবে তুই সেটা আমায় বলে দে।।
এটা দেখে আমি সাথে সাথে ফোন দেই,,, কিন্তু ফোন বন্ধ ছিলো।। তারপর থেকে আর ফোন খোলা পাই নি।।
অনেক খুজেছি কিন্তু পাই নি।। ২ দিন পর আখি বাড়িতে যাই কিন্তু সেখানেও নাই।।
আখির সব বন্ধুদের সাথে কথা বলছি কিন্তু কেউ বলতে পারে নাই আখির সন্ধান।
আমি খুব ভেঙে পরি।। কেন এমন হলো আমার সাথে ?? নিজেকে সামলাতে পারি না ।। প্রতিদিন আখির জন্য কাদতাম ।। সব সময় আখিকে খুজতাম। ওকে এতটাই ভালবেসেছি এক দিনও ওকে ভুলে থাকতে পারি নাই।। নিজের কষ্টকে কমানোর জন্য আমি আখিকে নিয়ে মাঝে মাঝে গল্প লিখতাম।।
আজ সেই আখি আমায় ফোন দিছে দেখা করার জন্য।। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আজ আমার হয়ে যাচ্ছে । । শুধু ভাবছি কখন রাত হবে কারন সকালেই আমি আখি কে দেখতে পাবো।।
পরের দিন সকালে গিয়ে আমি বসে আছি ।। আর ভাবছি না জানি পাগলী টা আজ কত সুন্দর হয়ে গেছে ।।
এই সব ভাবছি ঠিক তখনই আখি এসে আমাকে ডাকলো,,, তাকায়ে দেখি আখি সে অনেক সুন্দর হয়ে গেছে,, মনে হচ্ছে কোনো মায়াবতী আমার সামনে দাড়িয়ে আছে ।। কি দারুন লাগছে আখি কে !! চোখ ফেরাতে পারছি না ।।
তারপর আখি আমার পাসে বসলো,, আমি অভিমান করে বললাম তোর সাথে কোনো কথা নাই ।।
আখি বলল আরে পাগল আগে আমার কথাটা শোন।।।
না শুনবো না ।। তোর আমায় ছেরে কেন গেলি ???
এই কথা বলতেই আখি আমার মুখ চেপে ধারে, আমায় বলল আমি তোকে ছেরে যাই না ।। আমার কথাটা শোন !!!
তারপর আখি বলতে শুরু করলো,,,
সেদিন রাতে তোকে এস এম এস দেওয়ার পর বাবা ষ্টোক করে সাথে সাথে ডাক্টারের কাছে নিয়ে যাই তারপর ঢাকা নিয়ে যাই আর সেই সময় আমার ফোনটা হারিয়ে ফেলি।। সব সময় বাবার পাশে থাকতাম কারন বাবাকে সেবা করতে হতো।। আমি অনেক চেষ্টা করছি তোকে ফোন দেওয়ার জন্য কিন্তু পারি নাই ।। তার কিছু দিন পর বাবা মারা যায় ।। তখন আমার সব কিছু অন্ধকার হয়ে যায়।। মা আমাকে নিয়ে নানু বাড়ি থাকতে শুরু করে।। তারপর আর এখানে আসা হয় না।। আমি অনেক কষ্টে তোর নাম্বারটা যোগার করি কিন্তু তোর ফোন বন্ধ ।। তোকে আর বাবা হারানোর ব্যাথা আমি মেনে নিতে পারছিলাম না ।। প্রতিদিন আমি তোর জন্য কাদতাম ।। ভাবতাম আর কি কখনও দেখা হবে না আমাদের ?? বুকের মাঝে শুন্যতা কাজ করে ।। দেখতে দেখতে তিন বছর পার হয়ে যায় এই তিন বছর আমি তোকে পাগলের মত খুজছি।। ফেসবুকে তোর নামে যত আইডি আছে আমি সব চেক করেছি কিন্তু তোর ছবি মেলে নাই।।
আখি কাদছে আর বলছে।।।।।
তারপর একদিন ফেসবুকে গল্প পরছিল, গল্পটা আমাকে নিয়ে এবং লেখকটা ছিলো তোর নাম। আমার আর বুঝতে বাকী রইলো না এটা আমার সেই পাগলটা।।
তারপর তোর আইডি থেকে তোর নাম্বারটা নিয়ে তোকে ফোন দেই।।
এখন বল আমি কি করব ?? বিশ্বাস কর আমি তোকে অনেক খুজেছি এই তিন বছর।।
আখির কথা গুলা শুনে আমিও খুব কাদছিলাম।।। আখিও খুব কাদছিলো,, আমি আখির চোখের পানি মুছে দিলাম আর বললাম
আর কখনও তো হারবি না ??
আখি বলল না রে।। কারন একবার হারায়ে আমি বুঝতে পেরেছি তোকো হারানোর কষ্টটা কত।
আমি বললাম কেন আমাকে হারালে তোর কষ্ট হয় কেন????
আখি আমাকে জরিয়ে ধরে বলল,
আমি যে তোকে ভালবাসিরে পাগলা।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now