বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অবিশ্বাস্য পদ্ধতি

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান এ.বি.এম.সিদ্দিকী(guest) (০ পয়েন্ট)

X মানুষ সৃষ্টির সেরা জীব হয়েছে শুধু তার জ্ঞান ক্ষমতার জন্য। কিন্তু এই মানুষের মধ্যে জ্ঞানের পার্থক্য রয়েই যায়। মা-বাব সহ যারা সিনিয়ার তারা জুনিয়ারদের উপদেশ দেন জ্ঞানী ব্যক্তির সাথে চলার চেষ্টা করবে।তবে জ্ঞানী হতে যে শুধু বিদ্যা অর্জন করতে হবে এমন বাধ্য বাধকতা নেয়। জ্ঞানহীন কিছু শান্ত স্বভাবের মানুষের সাথে মিশলেও জ্ঞান বৃদ্ধি করা যায়।শুনে অবাক লাগে।কিন্তু এটা আমি নিজেই বিশ্বাস করতাম না , যদি না আর্জান ভাই এর সাথে আমার দেখা হত। ভাই এর সাথে খুব বেশি একটা মিশতাম না। কিন্তু একদিন কথাই কথাই জিজ্ঞাস করলাম ভাই আপনি এই যে উপদেশ দেন সবাইকে এগুলো আপনি কোথা হতে শিখেছেন। এটা আমি এই জন্য জিজ্ঞাস করেছিলাম, যে সেদিন তিনি আমাকে একটা উপদেশ দিয়েছিলেন। উপদেশটি হলো " যে মানুষের আচারণ যেমন, সে তেমন আচারণ সবার কাছ থেকে পাবে "। এই উপদেশটি সাধারণত গুরুজনেরা দিয়ে থাকেন।কিন্তূ ভাই বলে এটি নাকি তিনি নিজে নিজে শিখছেন। ভাই আমাকে ঐ দিন বলছিল তুই যদি অপরের জ্ঞানহীন কথা বা কাজে অসন্তুষ্ট না হয়ে কেন সে এইগুলো বলে তা জানা বা উপলদ্ধি করার চেষ্টা করিস তোর জ্ঞান বৃদ্ধি পাবে। আমি ভাই এর কথা শুনে ৩ মিনিট হাসলাম। ভাই আমাকে থামাতেই পারে না। আমি হাসতে হাসতে জিজ্ঞাস করলাম ভাই প্রমান করতে পারবেন? ভাই মুচকি হেসে বলে, " তাহলে একটি সত্য ঘটনা শোন "। আমি ছোট থেকে কোন বিষয় নিয়ে বাজে মন্তব্য করে মজা, বিশেষ করে যখন বন্ধুদের সাথে থাকতাম তখনও করতাম না। আমার বন্ধুরা মজা করত। বন্ধুদের মধ্যে মজা করে কটূক্তি করে সম্বধন করা আজকাল সাধারণ বিষয়।কিন্তু আমি ভাবতাম এতে যাকে নিয়ে যে বলছে, তার প্রতি সাময়িক একটা কষ্ট লাগা অনুভূত হয়। কিন্তু সেটা কাউকে বলা যায় না। আমি ভাবলাম এটা কেন আমার সাথে হয় না, যখন আমি একা আমার সেই বন্ধুর সাথে থাকি। অন্য সময় ও কাউকে ছাড় দেয় না। একদিন আমার বন্ধুকে জিজ্ঞাস করলাম, ভাই তুই আমার সাথে থাকার সময় কোন কটূক্তি করিস না কিন্তু এখানে আমার আর তোর সাথে আর একজন সঙ্গ দিলে কিছুক্ষণের মধ্যে শুরু করো তোমরা। আমার বন্ধু কি উত্তর দিল জান? "কি উত্তর দিল ভাই"।সে বলল ভাই আর্জান তুই আমাদের মত চলিস না, কথা বলিস না। তাই তোর সাথে এমন ভাবে চলি যেমন ভাবে তোর ভাল লাগবে।শুনে আমি খুব খুশি হয়েছিলাম।শুধু আমার বন্ধুরা এমন ভাবে তা নয়।একদিন আমি আমার এক পরিচিত ভাই এর ভ্যানে করে বাসায় ফিরছিলাম।মাঝ পথে এক বড় ভাই এর সাথে দেখা, তাকে নিয়া বাড়ি ফিরছিলাম। ভ্যান চালক তারও বেশ পরিচিত। কথাই কাথাই বড় ভাই একটি কটূক্তি করে বসে। কথা শেষ হলে তিনি নিজে বলেন, মাজেদ একটা ভুল হয়ে গেছে।মাজেদ বলে, "কি ভুল ভাই?" ভাই বলেন আর্জানের সামনে কটূক্তি করা ঠিক হলো না।তোকে একা কথাগুলো বলা উচিৎ ছিল। আমি সে দিন বুঝলাম যে নিজে যেমন আচারণ দিব তেমন আচারণ পাব। ভাই এর কথা শুনে আমি চমকে গেলাম। পরে ভাই এর কাছে ক্ষমা চাই। ভাই বলে সব বিষয়ে পুরোটা জেনে বুঝে বিশ্বস করবি।অযথা এই ভাবে হাসলে হাসির পাত্র নিজেকেই হতে হয়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

→ অবিশ্বাস্য পদ্ধতি
→ অবিশ্বাস্য পদ্ধতি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now