বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
শুধু মুখে বলে ভালবাসা হয় না !
যদি তুমি আমাকে হারাবার ভয়ে
নিজের অজান্তেই কেঁপে উঠোনি
কখনো...
তবে আমায় তুমি ভালবাসনি;
যদি কখনো আমার বেখেয়ালি অবহেলায়,
ছোটমানুষী অভিমানে,
বালিশের নিচে মুখ লুকিয়ে ডুকরে না কেঁদে
থাকো...
তো আমায় তুমি ভালবাসনি;
সামনে এলে আমায় জড়িয়ে ধরার নিদারুন
আবেগ-উচ্ছ্বাসকে নারীলজ্জার শক্তি দিয়ে
যদি প্রতিহত না করে
থাকো....
আমার হাজারো প্রশ্নের, অনুরোধের,
আবদারের বিপরীতে মুখে 'না' বলেও যদি
মনে মনে হ্যা'সূচক কামনা না করে
থাকো....
তো আমায় তুমি ভালবাসনি;
আমাকে দেখার জন্য যদি প্রাণপ্রিয় মাকে
ছোট্ট মিথ্যা না বলে
থাকো...
হঠাৎ আনমনা, আত্মভোলা হয়ে যদি বাবার
বকুনি না খেয়ে
থাকো...
তো আমায় তুমি ভালবাসনি।
যদি ফোন রাখার পরেও আমার কন্ঠ তোমার
কানে না ভাসে......
যদি আমাকে ছাড়া তোমার কল্পনার জগৎ
অন্ধকার হয়ে না আসে.......
নিতান্তই ক্ষুদ্র কারনে যদি মন ভরে না উঠে
আনন্দ উচ্ছাসে...
তো আমায় তুমি সত্যিই ভালবাসনি!!!!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now