বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অভিমানি 1পার্ট

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান অভিমানি ‌আকাশ (০ পয়েন্ট)

X গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো, অনেকক্ষন ধরেই, একটানা। রাস্তার দুই প্রান্ত থেকে হেঁটে এসে এক বিন্দুতে দেখা হল তাদের। টিনটিন আর বাবলস্‌ এর। দুইজনের মাথার উপরেই ছাতা, ছাতার উপরে বৃষ্টি (গুড়ি গুড়ি)। টিনটিনের প্রথম চোখে পড়লো বাবলস্‌কে, আর বাবলসে র চোখে পড়লো টিনটিনের হাতের বইটা। 'পরশুরাম সমগ্র!' ... বাবলস্‌ই প্রথম কথা বললো, 'আমারটা হারায় গেসে!' : কি? : পরশুরাম! আর হ্যান্স অ্যান্ডারসন। দুইটাই.... : আমারটা দিতে পারবো না, অনেক কষ্টে জোগাড় করসি। : আমি কি চাইসি তোরটা? চাইসি বল?? দুই লাইন বেশি কি বুঝাই লাগবে তোর? (ক্ষেপে টং!) : না, মানে, এতোদিন পর দেখা, আর কোন কথা না বলেই বইটার কথা বললি, তাই ভাবলাম.... (লজ্জিত!) : যা ভাগ, আর জীবনে কথা বলবো না তোর সাথে... আমি হুদাই লেইট হয়ে গেলাম ক্লাসে... : আমি বুঝছি তো, তুই বইটা চাস নাই... সরি! সরি! সরি! সরি! : হুমমম, আচ্ছা ঠিক আসে। যাহ, এইবারের মতো মাফ করে দিলাম, but I'm really getting late! : তোর আগের নাম্বারটাই তো আছে? : হুমমম, গেলাম, বাই-ই-ই-ই-ই! ************************* (১ সপ্তাহ পর) টিনটিনের ফোন বাজছে। স্ক্রীনে ভেসে উঠেছে বাবলসের নাম। : হ্যাঁ বাবলস্‌। : কি করিস? : মেজাজ খারাপ করে বসে আছি। : ক্যান? : 'শরদিন্দু সমগ্র' খুঁজে পাচ্ছি না! : তোরও আমার মতো ছোটবেলার প্রিয় বইগুলা কালেকশানে রাখার অভ্যাস, না রে? : হুমমম, আমার জন্য এই বইগুলা শুধু বই না। আমার বাচ্চাকালের একেকটা পার্ট! : আমি কালকে নীলক্ষেত থেকে অনেক খুঁজে হ্যান্স অ্যান্ডারসনের সেই বইটা পাইসি, যেটা আমার ছিল। অন্য এডিশনগুলা অতো ভালো লাগে নাই! : হুমমম। : কিন্তু পরশুরাম পাই নাই! : হুমমম। : মন খারাপ করিস না। আমার কাছে শরদিন্দু আছে, তুই চাইলে নিতে পারিস। : হুমমম। : তুই একটা ছাগল! : হুমম.... হ্যাঁ, কি বললি? : বললাম তোর মাথা! আমার একটা কথাও তো শুনিস নাই! হুদাই আমি প্যাঁচাল পারতেসি! আমার ভুলই হইসে তোকে ফোন করে। আমি ফোন রাখলাম। : আচ্ছা, ঠিক আছে, ভালো থাকিস! : ঠিক আছে মানে? ঠিক আছে? আচ্ছা ঠিক আছে? কি ঠিক আছে? কিচ্ছু না! 'বাবলস্‌ আসলেই একটু রগচটা!' (অভিমানি ‌আকাশ)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

→ অভিমানি 1পার্ট

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now