বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অভিমান

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান এমদাদ হোসেন জীবন(guest) (০ পয়েন্ট)

X দুপুর ১.০০। ক্লাস শেষ।বাইরে বেরিয়ে এলাম। হঠাৎ ইভা ডাক দিলো।এই। আমি ঘুরে তাকাই।কি? -বিকালে ফ্রি আছ? -কেন? -আজকে কেএফসি যাব। আমি একটু মাথা চুলকে নিলাম।-আজকে বাদ দেয়া যায় না? ও রেগে যায়।কোমরে হাত দিয়ে বলে, কেন? -আরে ভাই মাসের শেষ সপ্তাহ চলে।হাত একদম খালি। ইভার মুখ রাগে লাল হয়ে যায়। আমি বলি, কি? -আমি কি খালি তোমার টাকায় খাই?আমি কখনো তোমাকে খাওয়াতে পারি না? -তা পার।কিন্তু হঠাৎ? ইভা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে।বুঝতে পারি ওর রাগ বাড়ছে।কিন্তু কারণটা কি?আমি কি কিছু ভুলে যাচ্ছি? -কি?আমি আবার জানতে চাই। -আজ কত তারিখ? আজ কত তারিখ?আমি মাথা চুলকাই। মনে পড়ে না। আজ কি ইভার জন্মদিন? নাতো।কয়েকদিন আগেই তো দুজন মিলে ওর জন্মদিন উদযাপন করলাম। তাহলে? ঘটনা কি? -দিন তারিখের হিসাব নাই তোমার? ইভা আরও রেগে যায়। -কি আশ্চর্য।তুমি রাগ করতেছ কেন?আমি ওকে শান্ত করার চেষ্টা করি। -রাগ করব না?আজকের দিনটা তুমি কি করে ভুলে গেলা?রাগ করব না আমি? ইভার কন্ঠ আরও কর্কশ শোনায়। তখনই কি মনে করে যেন আমি মোবাইলটা অন করি।আর তখনই স্ক্রীনে রিমাইন্ডার ভেসে ওঠে। ওহ শিট।আজ ২৪শে জুন।এইদিন আমাদের প্রথম দেখা হয়েছিল। শিট। শিট। শিট। আমি ভুলে গেলাম কি করে? পাশে তাকিয়ে দেখি ইভা নেই।বাসার পথে হাটা শুরু করেছে। -ইভা ।আমি ডাকি। কোন জবাব নেই।ও হাটতেই থাকে। -এই ইভা । এবারও কোন জবাব নেই। আমি ওকে কল দেই।মনে মনে প্রার্থনা করি প্লিজ কল রিসিভ কর। কিন্তু না। ও কেটে দেয়। নিজের ওপর ভয়ানক রাগ লাগে।ধুর শালা। ওকে ম্যাসেজ পাঠাই।খালি দুটো ওয়ার্ড।সরি জান।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০০ জন


এ জাতীয় গল্প

→ অভিমান
→ অভিমান ভাঙার আলো
→ অভিমানী স্যারের চিঠি
→ অভিমানে আছো তুমি
→ "রাগ-অভিমান"
→ অভিমান
→ ❤️রাগ-অভিমান❤️
→ এক টুকরো অভিমান
→ স্কুল লাইফের অভিমান!
→ অভিমানী বউ
→ অভিমান
→ দুষ্টু মিষ্টি অভিমানে ঘেরা ভালোবাসা
→ বেষ্টফ্রেন্ডের অভিমান ৯ম পর্ব
→ বেষ্টফ্রেন্ডের অভিমান ৮ম পর্ব
→ বেষ্টফ্রেন্ডের অভিমান ৭ম পর্ব

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now