বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অভিমান!!

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ″BABU″♦ (০ পয়েন্ট)

X RS Shakil Azad (Writter) মোবাইলটাও আজকাল ছোট্ট বাচ্চাদের মতো রাগ-অভিমান করতে শিখেছে!! মোবাইলটাকে‌ আজ সকালে চার্জ খেতে দিয়েছি । সেলুনে চুল কাটতে যাওয়ার আগে দেখলাম ৭৭% চার্জ হয়েছে । মনে মনে ভাবলাম ১০০% চার্জ হউক তারপর আর খেতে দিব না । তাই চুল কাটতে চলে গেলাম । এসে দেখি মোবাইলে চার্জ মাত্র ০৮% । বুঝলাম না কিছুই! সেলুনে সঙ্গে নিয়ে যাই নি বলে মোবাইলটার এত রাগ , এত অভিমান । এখন তার রাগ ভাঙাতে হবে । ঘুমের ট্যাবলেট খাইয়ে দিয়ে তাকে রেখেছিলাম । তাই এখন ঘুম থেকে জাগিয়ে রাগ ভাঙাতে যাচ্ছি আমি...। মোবাইলকে ঘুম থেকে জাগালাম মানে অফ ছিল অন করলাম!! এবারও সে অভিমান করল আমার সাথে!! ৮% চার্জ থেকে চলে আসল ৫% চার্জে!! হায় আল্লাহ্!! বাচ্চাদের মতো এমন রাগ করলে হয়??! এবার তার রাগ ভাঙানোর জন্য জিজে জগতে ঘুরতে নিয়ে এলাম! তাকে দিয়ে মেসেজের একটা রিপ্লাই দিতেই সে ঘুমিয়ে পড়ল , আমার উপর অভিমান করে!! সে মুখ হা করে তাকিয়ে আছে । তাকে দুষ্টুমি করে আবার চার্জ খেতে দিলাম কিন্তু চার্জ তার মুখে যাচ্ছে সে খাচ্ছে আবার কখনো মুখেই রেখে দিচ্ছে কিন্তু গিলছে না..! এইবার আর সহ্য করলাম না , আব্বুর চার্জার দিয়ে ৪% আর বাকিটা এই মোবাইলের চার্জার দিয়ে আল্লাহর রহমতে ৮০+% চার্জ খাওয়ালাম!! এত খাওয়াচ্ছি তবুও মোবাইলটার রাগ-অভিমান ভাঙাতে পারছি না! এখন মনে হচ্ছে প্রযুক্তির কাছে আমি পরাজিত সৈনিক । কিন্তু না আমি এটা মানতে পারছি না । মোবাইলটার সাথে যুদ্ধ করে যাচ্ছি । আর মোবাইলটাও আমার সাথে কয়েকদিন ধরে যুদ্ধ করছে । সবমিলে পাক-ভারত যুদ্ধ চলছে...!! তো এই যুদ্ধে মোবাইলকে দিয়ে যখন বন্ধুদের সাথে কথা বলতে যাচ্ছি তখন তার পেটে চার্জ খুব কম থাকছে অথবা থাকছে না , আর যখন কথা বলি না তখন পেট ভরা চার্জ দেখতে পাচ্ছি!! কী মোবাইলটা শুরু করেছে কী আমার সাথে..?!angry কোনো বন্ধুর সাথে কথা বলতে গেলে চার্জ নাই আর যখন কথা বলি না তখন ভালোই চার্জ থাকে । এই বিষয়টি অনেকের ক্ষেত্রেই হয় । আর একারণে বন্ধুদের বকা তো খেতেই হয় । হয়তো এই ইস্যুকে সামনে রেখে কোনোদিন একটি গান আমরা শুনতে পাব । গানটি হবে এরকম "" বন্ধু তুমি আমার মোবাইলের চার্জ / তুমি থাকলে মোবাইলের মাথায় পড়ে বাজ । মোবাইলটার চার্জ নিয়ে চিন্তা করতে করতে জীবণটা তেজপাতা না হলেও মাথাটা গরম হচ্ছে হটপটে রাখা ভাতের মতো!! মাথা গরম‌ থাকা অবস্থায় ইতোমধ্যে একটি আইডিয়া মাথায় আসছে । সে আইডিয়াটা হলোঃ কালকে সকালের ক্রিকেট ম্যাচে মোবাইলটাকে বল বানিয়ে ছক্কা মারব । মোবাইলটাকে মারার সাথে সাথে সেটা বোমা রূপ ধারণ করে চীন-আমেরিকায় গিয়ে পড়বে । (এই দুটি দেশ আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তানের দেউলিয়া হিসেবে ছিলangry তাই এরা রাজাকারgjgjgj) তারপর........(আপাতত বলা সম্ভব হচ্ছে না , চীন-আমেরিকায় এখন কী ক্ষতি হলো তা বিটিভিতে সরাসরি দেখানো হবে কাল রাত ৮টায় Good BTV , Good bye)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৯ জন


এ জাতীয় গল্প

→ অভিমান!!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now