বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ঢাকা বাংলাদেশের একটি অন্যতম জনবহুল জায়গা। প্রায় ৪ কোটি মানুষের এই শহরের রাস্তায় যেন ভিড় সব সময় লেগেই থাকে জ্যামে থাকতে হয় অনেকক্ষণ। আর এই জ্যামে বসেই দেখা যায় অনেক মানুষের কোলাহল ও জীবনী। আর তেমনি দেখা এক লোকের নাম শহীদ। সে একজন ভিক্ষুক। তবে তার দুটো পা-ই নেই। এক সময় তার সবই ছিল। বাড়ি ছিল, গাড়ি ছিল, আত্মীয় স্বজন ছিল। কিন্তু আজ তার কিছুই নেই। আজ সে পথের ভিক্ষুক। এক সময় সে বিলাসিতা করে জীবন কাটাত আজ সে যে দুটো পায় তাই দিয়ে তার জীবন চলে। কোন কোন দিন হয়তো না খেয়েও থাকতে হয়। আবার কোন কোন দিন হয়তো অর্ধ আহারে থাকতে হয়। তার সারাটা দিন পার হয় ওই প্লাটফর্ম এর পাশেই। হয়তো কোন কোন দিন সে অনেক টাকা পায় কিন্তু অনেক সময় তাকে 5-10 টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। যেদিন সে 5 টাকা পায় সে দিন 5 টাকা দেওয়া লোকটার দিকে তাকিয়ে একটা করুন হাসি দেয়। যার মধ্যে লুকিয়ে থাকে অনেক না বলা কথা। আজ তার কোনো চাহিদা নেই।তার চাওয়া এতটুকুই সে জেনো দুটো খেয়ে পরে বেঁচে থাকতে পারে। আমরা কি কখনো ভেবে দেখেছি । আমরা যতটুকু আছে ততটুকু সন্তুষ্ট কিনা। না কখনোই না আরো চাই। যদি আমাদের 5 টাকা থাকে তাহলে আমরা 10 টাকা চাই যাদের লক্ষ টাকা আছে তারা কোটি টাকা চাই। কিন্তু যে মানুষগুলো শুধু দুটো বেলা পেট ভরে খেয়ে বেঁচে থাকতে চায় তারাও তো আমাদের মত মানুষ। তবে কেন তারা অবহেলিত। হ্যাঁ হয়তো আপনার মুখটা বন্ধ হয়ে যাবে। আমি বলে দিচ্ছি। আজ তার অবহেলিত,কারণ তাদের আয় রোজগার বলতে কিছুই নেই। তারা অন্যের উপর নির্ভর করে চলে এটাই তাদের অপরাধ। আমি এমন ও মানুষ দেখেছি। যারা এই ভিক্ষুকদের প্রতি অনাচার করে থাকে। কখনো কখনো গায়ে হাত তুলতে ও দেখেছি। আচ্ছা তাদের কি বিবেক বলতে কিছুই নেই। নাকি তারা কিছু বুঝতে পারেনা। একবারও কি ভেবে দেখেছেন। শহীদ এর জায়গায় যদি আপনি হতেন তাহলে কি হতো..? তাহলে আপনাকে কলা কটু কথা গুলো আপনার কেমন লাগতো...? নিশ্চয়ই খারাপ কেনই বা না অবশ্যই খারাপ লাগার বিষয়। তাহলে আজ যাদের আপনি কটু কথা বলছেন তাদের তো খারাপ লাগছে এটা কি কখনো ভেবে দেখেছেন। উত্তরটা হয়তো এরকম হবে না যদি প্রশ্ন করি কেন 'না...? হয়তো বলবেন নিজে চিন্তা করার সময় নেই তাহলে অপরের চিন্তা কখন করি। কিন্তু এই কথাটা সত্য তারা আমাদের উপর নির্ভর করে বেঁচে থাকে। হয়তো কেউ আমরা তাদের অবহেলা করি। আবার কেউবা কাছে টেনে নেই। যার কারনে অবহেলিত সে রাস্তার ব্যক্তিটি বেঁচে থাকে। একটা বিষয় কিন্তু সত্য আমরা সবাই যদি,ওই মানুষগুলো কে আপন করে নিতাম। তাহলে তাদের জীবনটাও আমাদের মত সুন্দর হয়ে উঠতে পারত। আমাদের মত তাদেরও কিছু স্বপ্ন থাকতো। সেও আমাদের মত আর 10 জন মানুষের মত বেঁচে থাকত। কোন গ্যারান্টি আছে কি আমরা কোন সময় অবহেলিত সেই শহীদের মতো হব না। না নেই...!! সবাই ঐক্যবদ্ধ হয়ে সমাজের গরীবদের পাশে দাড়ালে সমাজ দুর্ভিক্ষমুক্ত হবে।সকলে শহীদ এর মতো অবহিলিত মানুষদের পাশে না দাড়ালে যত পদ্ধতিই বের করুক দরিদ্রমুক্ত দেশ করার এই সাহায্য ছাড়া হবে না।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now