বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অভাগীর স্বর্গ-৫

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X কাঙালীর মার জীবনের ইতিহাস ছোট,কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল । তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল,বাপ রাগ করিয়া নাম দিল অভাগী । মা নাই,বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়,তাহার না আছে দিন,না আছে রাত । তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালীর মা হইতে বাচিয়া রহিল সে এক বিস্ময়ের বস্তু । যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ ,বাঘের অন্য বাঘিনী ছিল । ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল । অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালীকে নিয়া গ্রামেই পড়িয়া রহিল । তাহার সেই কাঙালী বড় হইয়া আজ পনরয় পা দিয়াছে । সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে,অভাগীর আশা হইয়াছে আরও বছরখানেক তাহার অভাগ্যের সহিত বুঝিতে পারিলে দুঃখ ঘুচিবে । এই দুঃখ যে কি,যিনি দিয়াছেন তিনি ছাড়া আর কেহই জানে না । কাঙালী পুকুর হইতে আচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে,আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল,তুই খেলি নে মা? বেলা গড়িয়ে গেছে বাবা,এখন আর ক্ষিদে নেই । ছেলে বিশ্বাস করিলনা, বলিল,না,ক্ষিদে নেই বৈ কি? কৈ দেখি তোর হারি ?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৫ জন


এ জাতীয় গল্প

→ অভাগীর স্বর্গ-৫

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now