বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল । আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল । সে কাঙালীর মা । সে তাহার কটীর প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল,এই দৃশ্য দেখায়া আর নড়িতে পারিল না । রহিল তাহার হাটে যাওয়া,রহিল তাহার আচলে বেগুন বাধা,সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল । গ্রামের একান্তে গরুড় নদীর তীরে শ্নশান । সেখানে পুর্বাহ্নেই কাঠের ভার,চন্দনের টুকরা,ঘৃত,মধু,ধুপ,ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল,কাঙালীর মা ছোটজাত,দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না,তফাতে একটা উচু ঢিপির মধ্যে দাড়াইয়া সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল । প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন শব স্থাপিত করা হইল তখন তাহার রাঙ্গা পা দুখানি দেখিয়া তাহার দুচক্ষু জুড়াইয়া গেল,ইচ্ছা হইল ছুটিয়া গিয়া একবিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয় । বহুকন্ঠর হরধ্বনির সহিত পুত্রহস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল,মনে মনে বারবার বলিতে লাগিল,ভাগ্যিমানী মা,তুমি সগ্যে যাচ্চো?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now