বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অভাগীর স্বর্গ-১

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X ঠাকুরদাস মুখুয্যের বর্ষীয়সী স্ত্রী সাতদিনের জরে মারা গেলেন । বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন । তার চার ছেলে,তিন মেয়ে,ছেলেমেয়েদের ছেলেপুলে হইয়াছে,জামাইরা প্রতিবেশির দল,চাকর বাকর,সে যেন একটা উৎসব বাধিয়া গেল । সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল । মেয়েরা কাদিতে কাদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিন্দুর লেপিয়া দিল,বধুরা ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্যে বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল । পুষ্পে,পত্রে,গন্ধে,মাল্যে,কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার এ যেন বড়বাড়ির গৃহিণী পঞ্চাশ বর্ষ পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামীগৃহে যাত্রা করিতেছেন । বৃদ্ধ মুখোপাধ্যায় শান্তমুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষে দুফোটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধুগণকে সান্তনা দিতে লাগলেন ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

→ অভাগীর স্বর্গ-১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now