বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অবাক শিহরণ।। ১ম অংশ

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X তখন আরবের চারদিকে অন্ধকার। থক থক করছে আঁধারের কাদামাটি। কোথাও কোনো আলোর চিহ্ন নেই। নেই এতটুকু সত্যের বাতি। একেই বলে জাহেলিয়াত যুগ! আর মানেই তখন ভয়ঙ্কর এক জনপদ! যেখানে মিথ্যা, কুসংস্কার আর ক্ষমতার দাপট। মানুষ মানেই একেকটি চকচকে তলোয়ার। কিংবা হিংস্র বন্যপ্রাণী। আতঙ্কিত দুর্বল মানুষ। তারা অপেক্ষায় প্রহর গোনে। কখন শেষ হবে এই নারকীয় পরিবেশের? কখন? এক সময় শেষ হয়ে তাদের প্রতীক্ষার পালা। মহান আল্লাহ তো দয়ার সাগর। তিনি মানুষের কল্যাণ চান। তিনিই মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ পাক মিথ্যার কুহক থেকে পরিত্রাণের জন্য পাঠালেণ দয়ার নবীজী মুহাম্মদ (সা) মানুষ সৃষ্টির সেরা। আর মানুষেরভেতর সেরা নবী মুহাম্মদ (সা)। যখন নবী এলেন দুনিয়ায়, তখন বদলে গেল পৃথিবীর চেহারা। আর যখন তিনি নবুওয়াতপ্রাপ্ত হলেন, তখন তা চারদিকে বয়ে গেল পূর্ণিমা চাঁদের এক অসীম জোয়ার। কেমন ফকফকা। কেনমঔজ্জ্বল্যে ভরপুর। তিনি দু’হাত তুলে ডাকেন মানুষকে আল্লাহর দিকে। ইসলামের পথে। রাসূলেল (সা) দিকে। শুধু কি ডাকেন? তিনি বুঝান সত্য আর মিথ্যার প্রভেদ। ভালো আর মন্দের ফারাক। বুঝান পুরষ্কার ও শাস্তির বিষয়-আশয়। যারা বুদ্ধিমান- তারা ভাবেন, আর তবে দেরি কেন? এই তো সময় বটে সত্যকে গ্রহণ করে পুরষ্কার লাভের। যারা সৌভাগ্যবান, তারা একে একে ছুটে আসেন। ছুটে আসেন মিথ্যার মায়াজাল ছিন্ন করে আলোর পথে। সত্যের পথে। তারা পিপাসিত! তারা তৃষ্ণার্ত! কিসের পিপাসা? পান নয়। শরবত নয়।– সে এক অন্য পিপাসা। সেই পিপাসা মেটাতে পারে একমাত্র ইসলামের আবে কাওসার। ইসলাম! কী এক ঝলমলে স্বপ্নপুরী! ইসলাম গ্রহণ মানেই তো আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা নবীকে (সা) নিবিড়ভাবে পাওয়া । তাঁর ভালোবাসার পরশে ধন্য হওয়া। আর? আর জোসনার বৃষ্টিতে অবিরত গোসল করা। কী সৌভাগ্যে ব্যাপার! যারা হতভাগা, তাদের কথা আলাদা। কিন্তু যারা বুদ্ধিমান, তারা তো এমন সুযোগ হাতছাড়া করতেই চাইবে না। হলোও তাই।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩১ জন


এ জাতীয় গল্প

→ অবাক শিহরণ।। ১ম অংশ
→ অবাক শিহরণ।। ২য় অংশ
→ অবাক শিহরণ।। ১ম অংশ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now