বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নয়া ভুবনের হাতছানি

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X .......নয়া ভুবনের হাতছানি..... ঘড়িতে রাত দুটো।। . পুলকের চোখ বেয়ে অশ্রু ঝড়ছে।।তার চার বছরের সম্পর্কটি শেষ হবার পথে।।নুপুরের সাথে কাল তার সম্পর্কটি সম্পূর্ণ ভাবে ক্লোজড হবে।।নুপুড়ের মনে অন্য কেও জায়গা করে নিচ্ছে।।নুপুড়ও কিছুটা দূর্বল হয়ে পড়েছে।। . কিছুদিন ধরে নুপুড়ের আচরণ ও পুলক সহ্য করতে পারে না।।যেন অন্য এক নুপুড়কে দেখছে সে।।এই নুপুড় পুলকের অচেনা।।আর নুপুড় এখন তাদের সম্পর্ক নিয়ে মোটেও সিরিয়াস না।।তাই পুলক অনিশ্চয়তার মধ্য দিয়ে এই সম্পর্ক টা চালিয়ে নিতে পারছে না।।নুপুড়কে পুলক ভেবে সঠিক সিন্ধান্ত নিয়ে জানাতে বলেছে . পুলক ও নুপুড়ের সম্পর্ক টা স্কুল লাইফ থেকেই।।চার বছরের সম্পর্ক তাদের।।পুলক খুব আবেগপ্রবণ ছেলে ছিল।।নুপুড়কে দেখা মাত্রই পুলকের প্রচন্ড রকমের ভালো লেগে যায়।।খুব ভালোবেসে ফেলে সে।।জীবনের প্রথম সত্যিকারের ভালোবাসা।।এর আগেও দু তিনজন মেয়ে পুলকের জীবনে এলেও পুলকের মনে তাদের জন্য কোন অনুভুতি আর ভালোলাগা ছিলো না।।এই মেয়েটির জন্য একটু অদ্ভুত টান অনুভব করতে লাগল।।তখন থেকেই নুপুড়ের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করতে লাগল।।ধীরে ধীরে পুলক তার মনের কথা নুপুড়কে জানাল।।প্রথমে না করলেও পুলকের জন্য নুপুড়ের মনেও যে ভালোবাসার জন্ম নিছে সেটা অনুভব করে নুপুড়ও সম্পর্ক শুরু করল।। . ভালোই চলছিল।কিন্তু হঠাৎ করেই নুপুড়ের এমন পরিবর্তন পুলককে ভাবিয়ে তুলছিল।বুঝতেই পারছিল না কি থেকে কি হচ্ছে।।আস্তে আস্তে পুলক কিছু বিষয় আচঁ করতে পারছিল।।তখন থেকেই আপ্রাণ চেষ্টা করছিল সম্পর্কটা ঠিক রাখতে।।কিন্তু আজ এমন পরিস্থিতিতে আর পেরে উঠছে না।। . পার্কে দুজন ই পাশে বসে আছে।।কেও কথা বলছেনা।।পুলক আকাশপানে কিছু খুঁজছে।।হারিয়ে ফেলা ভালোবাসাই হয়ত। . নীরবতা ভাংগিয়ে পুলক ই আগে জিজ্ঞেস করল কিছু ভেবেছ??সত্যি কি করতে চাও??কোনখানে সুখী থাকতে চাও?? . আমি হয়ত আর পারবো না।।হেরে গেছি আমি।।মা বাবা মেনে নিবে না আমাদের সম্পর্ক।।আমাদের এখানেই থামা উচিত....(নুপুড়) . ও।।অনেক আগেই ভাবা উচিত ছিল তোমার।।প্রতিটা সময়,প্রতিটা স্বপ্ন,প্রতিটা ভাবনা আজ মিথ্যে করে দিচ্ছ??...(পুলক) . মাফ করে দাও আমাকে।।এতদিন বুঝে উঠতে পারি নি।।আজ মনে হচ্ছে মা বাবাকে কষ্ট দিয়ে সুখী হবো না.....(নুপুড়) . পরিবার তো একটা সময় মেনে নিতোই।।আর সুখ সেটা তো নিজের উপর।।আমি কি তোমাকে ভালোবাসতে পারি নি?সুখী করিনি?সত্যি কি আর আমাকে ভালো লাগে না??(দীর্ঘঃশ্বাস ছেড়ে বলে পুলক) . জানি না আমি কিছুই......(নুপুড়) . তোমার এই না জানাতেই তো আমার সর্বনাশ।।অদ্ভুত মেয়েদের এই জানি না শব্দটা।।সত্যি কেও বুঝতে পারে না,,আমিও পারলাম না(পুলক) . তোমার সাথে সম্পর্ক করে না পেয়েছি স্বাধীনতা,না পেয়েছি পরিবার থেকে ভালোবাসা।।অনেক স্বার্থপর আমি,ভুলে যাও আমাকে।।তুমি জীবনটাকে নিজের মতো গুছিয়ে নাও।।সুখী হও অনেক(নুপুড়) . হুম।তাই আমার সাথে এতদিন অভিনয় করে গেলা।।অন্য একজনের সাথে মন দেয়া নেয়া করে নিলা।।এতদিনে একটুও বুঝতেও দিলা না।।দুজনের সাথেই এতদিন একসাথে সময় কাটালা।।মিথ্যের পাহাড় গড়ে ফেললা।। আর সুখ।।প্রতিটি স্বপ্নই তোমাকে নিয়ে সাজানো ছিল।।হাজারো কল্পনায় তোমাকে নিয়ে সুখের সাগরে ভেসে বেড়িয়েছি।।।সত্যি তোমাকে ছাড়া থাকাটা খুব কষ্ট হবে।।বেচেঁ থাকার ইচ্ছেটার ও মৃত্যু ঘটবে।।প্রচন্ড ভালোবেসেছিলাম আর অন্ধবিশ্বাস করে ফেলেছিলাম।।সমস্ত আবেগ উজাড় করে ভালোবেসেছিলাম।।সত্যি খুব কষ্ট হবে।। কিন্তু হ্যাঁ নিজেকে গুছিয়ে নিব।।অনেকের জীবন আশা আমার সাথে জড়িত।।তাদের জন্য হলেও ঘুরে দাঁড়াবো।।তুমিও সুখী হও। কিন্তু কখনো যদি প্রকৃত সুখ না পাও,যদি কখনো নিজের এই সিন্ধান্ত ভুল মনে হয় তবে ফিরে আসিও।আমার ভালোবাসা মিথ্যে ছিল না।।সব ভুলে কাছে টেনে নেওয়ার নাম ই আমার কাছে ভালোবাসার মানে।।মনের দরজাটি খোলাই থাকবে তোমার জন্য।ভালো থেকো। . কথাগুলো একনাগাড়ে বলেই পুলক ফিরে চলে আসতে লাগল।।নুপুড় অবাক হয়ে তাকিয়ে আছে হয়ত ভাবছে সব কিছু জানে কি করে??আর পুলক আকাশের দিকে তাকিয়ে কিছু খুঁজছে।।হয়ত হারিয়ে ফেলা ভালোবাসা।। . কারো জন্য জীবনটা নিঃশ্বেস করার মানেই হয় না।।বড্ড বোকামি সেটি।।জীবনে অনেক মানুষ ই আসবে।।ভুল মানুষ যেমন আসবে,,শুদ্ধ মানুষও আসবে।। . বিশ্বাস করো আসবেই,,আজ নয় কাল,,কাল না হয় পরশু কিন্তু আসবেই।।সেদিনটির জন্য হলেও ভালো থাকো।অপেক্ষা করো।। . শুরু হবে নতুন পৃথিবী।। .. ... লেখক:-ইমরান(রকেট)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ নয়া ভুবনের হাতছানি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now