বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নতুন টিউশনি এইবার ছাত্রী

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মুহাঃ এ.এস শেখ (০ পয়েন্ট)

X নতুন টিউশনি এইবার ছাত্রী নতুন টিউশনি, এইবার ছাত্রী। প্রথমদিন পড়ানো, নতুন শার্ট, পারফিউম এর উগ্র গন্ধ গায়ে মেখে রওনা দিলাম। সন্ধায় বাসার নিচে দাঁড়িয়ে ফোন দিলাম…. — আমি বাসার নিচে। — জি ভাইয়া এক্ষুনি আসছি, একটু দাঁড়ান। গেট খুলেই আবছা আলোয় দেখা পেলাম, ছাত্রী ভালই। আদব কায়দা অবশ্য একটু কম জানে, প্রথম দেখা, এরপরেও সালাম দেয় নাই। সমস্যা নাই, শিখায়া নিতে হবে। শিক্ষক হিসেবে নিজের ব্যাবহার দেখানো শুরু করে দিলাম। — কেমন আছো??? — হ্যা ভালো। বাসা খুজে পেতে সমস্যা হয় নাই?? — বাসা এত্ত চিপার মধ্যে কেন?? বাসা খুজতে নিজের মাথা আউলায়া গেছে। তা থাকো কয় তালায়?? — তিন তালায়। — তোমার আম্মুর সাথে কথা হইছিল। কখন পড়াতে হবে কিছু বলে নাই। আন্টি বাসায় আছে তো??? — (ছাত্রী চুপ) — আর আমাকে স্যার ডাকার দরকার নাই, ভাইয়া ডাকলেই হবে। স্যার ডাকলে কেমন জানি বুইড়া বুইড়া লাগে। — (এবারো ছাত্রী চুপ) …বলতে বলতে বাসার গেটে পৌছে গেলাম। ভদ্রভাবে সোফায় বসে পা নাড়াচ্ছি। কিছুক্ষন বাদেই লজ্জা শরম, আর অপমানের শরবত মিক্স করে পান করতে হবে তখনো বুঝি নাই।!!! যাকে ছাত্রী ভেবে এতক্ষন বকবক করলাম ,তাকেই "আন্টি" হিসেবে সালাম দিতে গিয়ে চোখমুখ লাল হয়ে গেল। লাল চোখ দিয়ে উকি দিয়ে দেখলাম আন্টির ঠোঁটের কোণের ব্যাঙ্গাত্মক মুচকি হাসি!!!!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৮৬ জন


এ জাতীয় গল্প

→ নতুন টিউশনি এইবার ছাত্রী
→ নতুন টিউশনি এইবার ছাত্রী

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now