বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নতুন ঠিকানা

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ছহিনুর রহমান বিন মনির (০ পয়েন্ট)

X . . কয়েক মাস আগের কথা (২০১৭ ফেব্রুয়ারি থেকে শুর......... ) কিন্তু এখন ও মনে হচ্ছে, এই তো সে দিনের কথা........... ফেবুতে এসে দেখি ফ্রেন্ডস রিকুয়েস্ট এক হাজার এক। সর্ব শেষ রিকুয়েস্ট ছিলো "রোদের পরসে বৃষ্টি স্নান" কি অদ্ভুত নাম তাইনা? আইডিটা একটু ঘুরলাম। খুব সুন্দর ছিমছাম সাজানো গোছানো কিছু কথা এব্যাউট এ দোল খাচ্ছে!!!! . ~সারা দিন অঝড় ধারায় ক্লান্ত বৃষ্টি শেষে তোমাকে নিয়ে সারা শহর ঘুরবো ~রাস্তায় জমে থাকা সামান্য পানিটুকো তোমায় কোলে করে পার করবো তুমি কী আমার সেই "তুমি" হবে???????? . নিক নেম: রুকু। আরো রোমান্টিক কিছু কথা। যাই হোক একসেপ্ট করে ব্যস্ততার জন্য নেট অফ করে দিলাম। রাত ১২:৩২ বাজে ফেবুতে পায়চারি করছিলাম। ঘুম আসছিলো না তাই। ~ আসসালামু আলাইকুম (রুকু) ~ ওয়ালাইকুম আসসালাম। (আমি) ~ কেমন আছেন? ~ এই তো বেশ ভালো, বিন্দাশ। আপনি? ~ মুটামুটি। ~ ওহ। ~ হুম। বয় ফ্রেন্ডের সাথে চ্যাট করছেন বুঝি..... ~ ওই মিঞা বয় ফ্রেন্ডের সাথে চ্যাট ছাড়া কি অন লাইনে থাকতে পারি না? (একটু রেগে) তাহলে আপনি জিএফ এর সাথে চ্যাট করা বাদ দিয়ে আজাইরা আমাকে মেসেজ দিচ্ছেন কেন হুম???? ~ না মানে এত রাতে ফেবুতে আছেন তাই ভাবলাম........ আর হ্যা আমার জিএফ নাই চ্যাট করা তো দূরের কথা। ~ হাহাহাহাহাহাহাহাহাহাহাহা...... .. ~ কী হলো এত হাসছেন কেন? এই তো কাঁচা লঙ্কার মত কথা বলছিলেন। ~ কী........... আমি কাঁচা লঙ্কা!!!!! সামনে থাকলে না....আপনাকে মেরে ভুত বানাইতাম। আর এমন একটা কথা শুনে না হেসে কি পারা যায়? গুগলে সার্চ দিলে সিংগেল ছেলে পাওয়া যাবে না, আর আপনি কি না........ হাহাহাহাহাহা....... ~ এই যে ম্যাডাম এত হাসবেন না, আমার সত্যি জিএফ নাই। ~ হয়েছে হয়েছে আমাকে আর কিছু বলতে হবে না সব বুঝিতো..... ~ আমি সত্যি বলছি আমার জিএফ নেই বাট আমি কয়েক বছর হলো একটা মেয়েকে অনেক ভালোবাসি। ~ তাহলে জিএফ নাই মিথ্যা বলছেন কেন হুম? ~ আমি ভালোবাসি কিন্তু ও তো আমাকে ভালোবাসে না তাই। ~ওহ তাই নাকি, খুব ইন্টারেস্টিং তো। ওকে আমি এখন গল্প পরবো, বায়। ~ রাত তো অনেক হলো ঘুমাবেন না? ~ (নো রিপ্লে) $ $ কিছু দিন পর কথা বলার এক পর্যায়ে আমি কৌতুহোল বসতো উনার প্রেম কাহিনী শুনতে চাই। ~ওকে তাহলে শুনুন..... (প্রথমে শুনাতে চাইছিলেন না, রিকুয়েস্ট করার পর উনি বলতে শুরু করেন।) $ ~আজ থেকে কয়েক বছর আগে, আমি সোনাইকে ভালোবেসে ফেলি। ও খুব সাহসী আর চঞ্চল মেয়ে যা আমাকে মুগ্ধ করে। কিন্তু আমার ভালোবাসার কথা জানার পর ও আমাকে ওর সামনে যেতে নিষেধ করেছে। . ~হুম, তারপর...... ~তারপর আমি আর ওর সামনে যাইনি। রোজ ওকে কলেজে দেখতে যেতাম, দূর থেকে দেখতাম। মাঝে মাঝে কোন গলিতে ওর সামনে দেখা হয়ে গেলে আমি তাড়াতাড়ি পিছন ফিরতাম!! ও যে রাস্তা দিয়ে প্রায়ভেট পড়তে যেত আমি পাশে দোকানে লুকিয়ে বসে থাকতাম ওকে এক পলক দেখার জন্য। এক ফ্রেন্ডের সাহায্যে কলেজে জমা দেয়া ছবি আমার ফোনে তুলি। ছবিটা কতো যে যত্নে রেখেছি কেউ জানে না। রোজ রাতে ছবিটার সাথে কথা বলি। ছবিটা আমার সাথে কথা বলে!!! ও বলছে, সময় হলে ঠিক আমার কাছে চলে আসবে। এইতো চার বছর হবে, আমি এখন ও ওর অপেক্ষায় আছি। অনেক ব্যাস্ততা মাঝে ও ওকে নিয়ে কবিতা লেখি, ওকে চিঠি লেখি। কিন্তু আজ ও ওকে কবিতা শোনানো হলো না, চিঠি গুলো ওর কাছে পৌঁছানো হলো না। $ ~কী বলছেন এসব!!!?? আপনি কি পাগল???? যে মেয়ে আপনাকে কোন দিন পাত্তাই দিল না তাকে চার বছর এক টরফা ভালোবেসে যাচ্ছেন? যে আদো ফিরে আসবে কি না ঠিক নাই। মেয়েটা অনেক ভাগ্যবতী যে, এই সময়ে এসে ও তাকে সত্যিকার কেউ ভালোবাসে এবং ততোটাই দূরভাগ্য যে মেয়েটি সেই মানুষ কে চিনতে পারলো না। ~জানেন, আমাকে যদি কেউ এমন করে ভালোবাসতো তাকে কোন দিন কষ্ট দিতাম না। ~আমি বলি কী আপনি ওই আপুকে ভুলে যান। নতুন ভাবে শুরু করুন। ~সরি, তা আমি কোন দিন পারবো না। সোনাইকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ~হুম তা তো বুঝতে পারছি। কিন্তু যে মেয়ে চার বছরে আপনার সাথে কথা বললো না সে যে কোন দিন আপনার হবে না বুঝাই যাচ্ছে। সব ভুলে নতুন করে শুরু করুন সুখে থাকবেন বুঝলেন। ~সরি আপনার কথা আমি রাখতে পারবো না। ~আপনার ভালোর জন্যই বলছি। ~হুম তবু ও সরি & ধন্যবাদ! ও আসবে, ওকে আসতেই হবে আমার ভালোবাসার ঘরে আমি হবো ওর "নতুন ঠিকানা" $ $ $ আমরা(আমি,রুকু) এখন খুব ভালো ফ্রেন্ড। গল্পের ঝুরি শেষ হয় না। তবে আমি একটু বেশি ঝগড়া করি। হুট হাট রেগে যাই। কিন্তু কথা বলা বন্ধ হতো না। ওর নাকি আমার সাথে গল্প করতে ভালো লাগে। আর ওর এই চার বছরে আমি নাকি এক মাত্র মেয়ে বন্ধু। তবে আমি ও কৌসলে বন্ধুত্ব তৈরি করেছি। $ ~যে ছেলে চার বছর একটা মেয়েকে নিরবে ভালোবেসে যাচ্ছে, এমন পবিত্র মনের অধিকারী ছেলের সাথে বন্ধুত্ব করার লোভ সামলাতে পারিনি। $ ~আচ্ছা রুকু, আমি কি ভুতের সাথেই কথা বলবো নাকি ভুতটাকে দেখতে পারবো!!! ~মানে? ~ওই ভুত তুই কি তোর পিক আপলোড করছিস? নাকি আমাকে কখনো মেসেজ করছিস যে তোকে দেখবো, তুই ছেলে হয়ে পিক দিস না কেন? একটা পিক মেসেজ কর। না দেখে কথা বলা মানে তো ভুতের সাথে কথা বলা। ~ওহ এই কথা। তাহলে তুই ও পেত্নি , তুই ও তো তোর পিক দিস নাই। ওই শোন, আমাকে একদম পেত্নি বলবি না, তাহলে কিন্তু সত্যি ঘাড় মটকে দিবো বলে দিলাম হুমমমমমমম। তোর সোনাইকে আর দেখতে পাবি না বুজলি। $ ~হাহাহাহাহাহাহা তুই আমাকে কাছে পেলে তো ঘাড় মটকাবি। ~ এত প্যাচাল পারিস না তো। তোর পিক দে। $ $ আজ আমাকে বিয়ের জন্য ছেলে পক্ষ দেখতে আসছে। আড় চোঁখে তাকিয়ে দেখি রুবেল(পাত্র) আমার দিকে তাকিয়ে মিট মিট করে হাসছে... হয়তো সেই কলেজ লাইফের সোনাইর কথা ভাবছে। যে মেয়ে এত্ত চঞ্চল সে কী ভাবে মুখ বুজে চুপটি করে বসে আছে। $ পনেরো দিন পর বিয়ের দিন ঠিক হলো। সারাদিন বিয়ের পর্ব শেষে রাতে চুপ করে বেডে বসে আছি। ওর রুমে অাসার আওয়াজ বুজতে পেরে দরজার পাশে দাঁড়ালাম। ও রুমে আসতেই আমি দরজা বন্ধ করি। ~ এই এই কি কি করছো? আমাকে মারছো কেন? ~ মারবো না তো কি আদর করবো হুমমমমম...... ~ ভুত...... গরু......ছাগল......ভেড়া..... তেলাপোকা.... পঁচা.... আমাকে এত্ত ভালোবাসো আগে বলোনি কেন হ্যাঁ..... ~ বলেছিলাম তো। ~ হুম প্রপোজ করছো সামনে যেতে না করছি তুমি আর কিছুই বলনি। $ $ ~আমাকে এখন কবিতা শোনাও। ~আজ, এখন? ~হুম এখন। ~ কাল শোনালে হয় না? কাল শোনাবো কেমন। ~ না............. আমি এখন বলছি মানে এখনই শুনবো। নয়তো..... ~নয়তো কী? ~নয়তো.....(ডিসুম ডিসুম.........) ~আরে আরে আবার মারছো কেন? নতুন পাঞ্জাবি ছিঁড়ে যাবে তো। ~ তাহলে কবিতা শোনাও। ~ আরে পাগলি আমার কবিতাই হলো তুমি, তোমাকে না শোনালে কাকে শোনাবো বলো... আমি তো মজা করে না বলছি। তুমি তো আমার প্রাণ। "তুমি আমার কবিতা" "তুমি আমার স্বপ্নআশা" "তুমি আমার ভালোবাসা" "তুমি আমার সুখতারা" "তুমি আমার জীবন রেঁখা" $ $ > কি হলো? কিছু বুজতে পারছেনা ? ~সে দিন রুকুর পিক দেখি। ও আসলে রুকু ছিলো না। ওর নাম রুবেল। ওইটা ওর ফেক আইডি কিন্তু পিকটা সত্যি ছিলো। দুজনেই ফেক আইডি ব্যাবহার করতাম। আর আমি ও আমার পিক দেই তারপর দুজনের লাইফ স্টোরিটা নতুন দিকে মোড় নেয়। আমি ছিলাম ওর সোনাই। ও আমাকে সোনাই নাম দিয়েছিলো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৬৬ জন


এ জাতীয় গল্প

→ নতুন ঠিকানা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now