বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নতুন শব্দ

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান suborna akhter zhumur(guest) (০ পয়েন্ট)

X হাবুল খুব বোকা ছেলে।রোজ স্কুলে দেরি করে যায় তাছারা ইংরেজি শব্দ কিছুতেই মনে রাখতে পারেনা।তাই টিচারের কাছে বকা খায়।একদিন ইংলিশ টিচার হাবুলের প্রতি বিরক্ত হয়ে তাকে চারটি নতুন শব্দ শিখে আসতে।আসলে টিচার ভাবছিলেন চারটি করে ইংরেজি শব্দ প্রতিদিন শিখতে থাকলে হাবুল ধিরে ধিরে সব শিখে যাবে। ক্লাস ছুটির পর বাসায় ফিরে তার বাবার কাছে নতুন শব্দ শেখানোর জন্য বারবার বলতে লাগল্।কিন্তু তার বাবা কাজে ব্যস্ত থাকায় বিরক্ত হয়ে বল্ল stop. হাবুল এটাকে একটা নতুন শব্দ মনে করে পরেরদিন সকালে মুখে বলতে বলতে স্কুলে যেতে থাকল।পথিমধ্যে দেখল এক প্রেমিক তার প্রেমিকার রাগ ভাংানোর জন্য বলছে,"রাগ কোরোনা lokhkhiটি"।তখন সে এই দুটি শব্দ বিড়বিড় করতে করতে হেটে চল্ল।কারন যেহেতু হাবুল বোকা তাই টিচার যে তাকে ইংরেজি শব্দ শিখতে বলেছে সে কথা হাবুল বুঝতে পারেনি।সে ভাবল যেকোনো শব্দ শিখলেই হল বাংলা কিংবা ইংরেজিতে। কিছুদুর যাওয়ার পর সে দেখল এক্ টা মেয়ে অপর একটি মেয়েকে জিজ্ঞেস করছে, এই আপু বাবা কবে আসবেরে? অন্য মেয়েটি বল্ল,"আজ নয় কাল"।হাবুল এই তিনটি শব্দ মনে রাখতে রাখতে চল্ল। সবশেষে একটি ডাস্টবিনের গায়ে "ডাস্টবিন" লেখা দেখে শব্দ চারটি মনে করতে করতে ক্লাসে গেল।দেরিতে আসতে দেখে টিচার রেগে বল্ল আজকেও দেরিতে এসেছ? নতুন শব্দ কি শিখে এসেছিস? হাবুল সাথে সাথে বল্ল "stop" .টিচার বল্ল আমার মুখেমুখে কথা বলছ তুমি। তোর সাহস তো কম নয়।হাবুল বল্ল "রাগ কোরোনা lokhkhটি"। টিচার বেশি রেগে বল্লেন বেয়াদপ ছেলে গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় কিছুই শেখেনি। আজকেই তোকে স্কুল থেকে বের করে দেবো। হাবুল খুশি মনে বল্ল "আজ নয় কাল"।টিচার রাগে ফুসতে ফুসতে বল্ল একেতো কিছুই পারিসনা, আবার আমায় অপমান করা আজ তোর একদিন কি আমার একদিন।কি মনে করিস স্কুলটাকে? হাবুল একটুও দেরি না করে বল্ল "ডাস্টবিন"।উত্তর শুনে সবাই হতবাক হয়ে গেল


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৯ জন


এ জাতীয় গল্প

→ নতুন শব্দ
→ নতুন শব্দ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now