বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নতুন স্বপ্ন

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ᴍᴅ. ɪǫʙᴀʟ ᴍᴀʜᴍᴜᴅ (০ পয়েন্ট)

X দিন যায়, মাস আসে; মাস যায়, বছর আসে। এভাবে আমাদের বয়স বাড়তে থাকে । আসলে বয়স কিন্তু বাড়ে না, বয়স কমে যায়। এভাবে আমরা এগিয়ে যাই গন্তব্যের দিকে। আমাদের জীবনটা হলো রেলগাড়ির মতো । রেলগাড়ির একটা গন্তব্য থাকে । তেমনি কালের গহ্বর আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে। আমরা কেউবা আগামীর পথে চলার উল্লাসে মেতে উঠি । আবার কেউবা গলা ছেড়ে গান গাই । এমনি করে একদিন জীবনের শেষ প্রান্তে গিয়ে থামি । শেষ স্টেশনে গিয়ে আমরা থমকে দাঁড়াই। জাহাজের মতো নোঙর ফেলি । চোখ বড় বড় করে তাকিয়ে দেখি ফেলে আসা জীবনকে । জীবনের শেষ দিন পর্যন্ত আমরা পৃথিবীর পথে হাঁটি । বাঁচার জন্য হাঁটি । স্বপ্ন নির্মাণ করতে হাটি | সেই হাঁটার কোনো বিরাম নেই । সেই বাঁচার কোনো শেষ নেই । সেই স্বপ্নের কোনো শেষ নেই । মানুষের বয়স যত বেশি হোক না কেন তবুও তার বাচার স্বাদ মিটে না। মানুষের যতই সম্পদ হোক না কেন তবুও সম্পদের লোভ  কমে না। নারীর নেশাও তাই । পানির তৃষ্ণার শেষ আছে ভোগের তৃষ্ণার শেষ নেই। এদিক থেকে চিন্তা করলে আমরা মানুষরা একটা ঘোরের মধ্যে বেঁচে থাকি । মানুষ সব জানে সব বুঝে তবুও সব সময় অবুঝের মতই আচরণ করে । তাই সব সময় সে আক্ষেপ করে। আমাদের মহানবী সা. বলেছেন, “আদম সন্তানের পেট কিছুতেই পূর্ণ হবার নয় কবর ছাড়া ।' মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে সে ভালোবাসে । বেঁচে থাকার জন্য সে স্বপ্ন দেখে । বিভিন্ন কায়দা কানুনে মানুষ স্বপ্ন দেখে । কেউ ঘুমের ঘোরে স্বপ্ন দেখে । স্বপ্ন দেখে জেগে ওঠে । স্বপ্ন দেখে কেউ চিৎকার করে ওঠে । কেউবা জেগে জেগে স্বপ্ন দেখে । জ্ঞানীরা বলেন, ঘুমের ভেতর যে স্বপ্ন দেখা হয় তা আসলম্বপ্ন নয়; আসল স্বপ্ন হলো তা যা মানুষকে ঘুমাতে দেয় না। মূলত এর মধ্য দিয়ে লক্ষ্য সাধনে মানুষকে নিরন্তর কাজ করে যাওয়ার কথাই বলা হয়েছে । অলসতা কখনো কাউকে সফল মানুষ করে না। পরিশ্রম আর অধ্যবসাই একজন মানুষকে সফল মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। কেউবা ঘুমের ঘোরে উড়োজাহাজ চালায় । আবার বন্ধুরা মিলে পরস্পর স্বপ্নের গল্প বলে। কেউ বলে আমি ডাক্তার হবো । কেউ বলে, না আমি হবো ইঞ্জিনিয়ার । আর অন্যজন বলে, আমি হবো বড় ব্যবসায়ী । আরেকজন বলে, না আমি বিদেশে যাবো, এ দেশেই আর থাকব না। এদের কারো স্বপ্ন পূরণ হয় আর কারো হয় না। দেখা যায়, যে দেশেই পড়ে থাকল । আর যে বলেছে, আমি বড় ব্যবসায়ী হবো সে বিদেশে গিয়ে বসে আছে। এর কিছুটা চেষ্টা, কিছুটা বাস্তবতা, নিয়তির নির্মমতা | আর ভাগ্যের লিখনকে তো কেউ খণ্ডাতে পারে না। ইতোমধ্যে আমাদের মাঝে নতুন বছর এসে হাজির হয়েছে। প্রত্যেক বছরের শেষে দিকে বিদায়ের একটা সুর ছড়িয়ে পড়ে প্রকৃতিতে । মানুষের প্রকৃতিটাই এমন যে সে পুরাতনকে আকড়ে থাকতে চায় না। তাইতো নতুনের জন্য তার এত অপেক্ষা | নতুনের জন্য তার এত আয়োজন । নতুনের জন্য তার এত ব্যস্ততা । পুরাতন যতই ভালো হোক না কেন, তার কাছে আর ভালো লাগে না। সে নতুন বছরকে বিদায় জানাতে উঠেপড়ে লাগে । সারা বিশ্বের মানুষ এ আয়োজনে অংশ নেয়। বাংলাদেশও সে দৌড়ে পিছিয়ে নেই। সারা দেশের মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত । নতুন বছর উপলক্ষে পণ্যের কোম্পানিগুলো বিশেষ ছাড় ঘোষণা দিয়েছে।ছোটবেলায় মানুষ অনেক ধরনের স্বপ্ন দেখে । বড় হলে স্বপ্নগুলো এক এক করে ঝরে পড়ে । কিছুটা আগুন দেখে পতঙ্গের লাফিয়ে পড়ার মতো । কখনো শীতের রাতে শিশিরের মতো হয়ে ঝরে স্বপ্ন। কখনোবা বৃষ্টির ফোটা হয়ে। আর কখনোবা শুকনো পাতার মতো করে। তবুও মানুষ স্বপ্ন দেখে । সে কেবল স্বপ্ন দেখতেই থাকে । জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে স্বপ্ন দেখে । কণ্ঠনালিতে মৃত্যু আসা পর্যন্ত সে বেচে থাকতে চায় । বয়স অভিলাষও বাড়তে থাকে । একটা স্বপ্ন পূরণ না হলে আরেকটা দেখা শুরু করে। স্বপ্নের ভেলায় চড়ে কাটে তার বেলা । তাইতো নীল আকাশের ধ্রুবতারা হয়ে মানুষের বুকে স্বপ্ন জ্বলে । লেখক: সুহৃদ আকবর।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০০ জন


এ জাতীয় গল্প

→ নতুন স্বপ্ন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now