বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
নতুন বিয়ে করেছি। বউ একেতো লক্ষি তার
উপরে সেই সুন্দরী । বাসর রাতেই বলেছি, 'বউ
আমি তোমার উপর ক্রাশ খাইছি'। বউ তো হেসেই
খুন! কি সেই হাসি! মনে হল বাসরঘরের ফুল সব
মুক্তো হয়ে ঝরে পড়েছে ।
আমার বউয়ের রুটি গোল হয়, সুলতান
সোলায়মানের সিরিয়াল ছাড়া আর কিছু দেখে না। এর
চেয়ে সৌভাগ্যের কি আছে বলুন। বউ আমার
রোজ সকালে ঘুম থেকে ওঠে। প্রথমেই
উঠে গোসল করে। কেন করে তাহা জানতে
চাহিয়া লজ্জা দিবেন না। তারপর এক কাপ চা ☕বানিয়ে আমার
বেডের পাশে রেখে আমাকে ডাক দিয়ে নাস্তা
বানাতে চলে যায়। অফিসে যাওয়ার সময় আমাকে টাই
বেধে দেয়, স্যুট পড়িয়ে দেয়। এমনকি মোজা
জোড়াও পড়িয়ে দেয়। কি ভাগ্য আমার। জানি
আপনাদের খুব হিংসে হচ্ছে। কি আর করার, রাজ
কপাল থাকতে পারে কিন্তু বউ কপাল সবার হয় না।
তো রোজকার মত আজকেও বেড টি বানিয়ে বউ
আমার আদুরে ডাকে ডেকে বললো, 'ওগো
ওঠো, অফিস যাওয়ার সময় যে হল'। আমি ঘুম ঘুম
চোখে বউয়ের কোকিলা কণ্ঠে বিমোহিত
হয়ে হন্য হয়ে চায়ের মগ খুঁজতে লাগলাম। হাতে
পেলাম সেই বউয়ের হাতে বানানো চায়ের
কাপের স্পর্শ। রোমাঞ্চিত হয়ে ঘুম কাতুরে
অবস্থায় টেনে নিতে গেলাম কাছে। কিন্তু
অনেক ভারের কারনে হাত থেকে পড়ে গেল
কাপটি। চায়ের কাপ এত ভারি হল কেন বুঝতে পারলাম
না। চোখ খুলে দেখলাম কাপটি ভেঙে টুকরো
টুকরো। আশেপাশে ছড়িয়ে আছে ব্রাশ, পেস্ট,
চিরুনি, দুইটা মুখ ছাড়া কলম, একটা রেজার আর কিছু
ব্লেড!! অবশেষে বুঝতে পারলাম আমি আমার
হলের বিছানায় শুয়ে আছি। আর আমার টেবিলে রাখা
হাতল ভাঙ্গা কাপ যেটি উত্তারাধিকার সুত্রে
পেয়েছিলাম এবং নিজস্ব পদ্ধতিতে সেটিকে
মাল্টিদানি হিসেবে এতোদিন ব্যবহার করছিলাম, তা মাত্রই ভেঙে ফেলেছি।
স্বপ্ন শেষে আফসোস রয়ে গেল। গোল রুটি
বানানো আর শুধু সুলতান সোলায়মানের সিরিয়াল দেখা মেয়েকে কি আদৌ বউ হিসেবে পাবো??
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now