বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নরওয়েজিয়ান উড

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saraf Hasan (০ পয়েন্ট)

X পার্ট : ১২ যেন কিছু একটা খুঁজছি এরকম একটা ভাব নিয়ে আমি আর নাওকো বনের ভেতর দিয়ে হাঁটতে থাকলাম । "আমি দুঃখিত," আমার হাত জড়িয়ে ধরে নাওকো বলল,"তোমাকে কষ্ট দিতে চাইনি । আমি কি বলেছি তা নিয়ে কষ্ট পেয়ো না । সত্যি আমি দুঃখিত । আমি আসলে নিজের উপরে রেগে গিয়েছিলাম ।" । "আমার মনে হয় আমি তোমাকে এখনও বুঝে উঠতে পারিনি," বললাম তাকে । "আমি এত স্মার্ট নই । কোন কিছু বুঝতে আমার কিছুটা সময় লাগে । কিন্তু যদি যথেষ্ট সময় পাই,তোমাকে আমি ঠিকই বুঝতে পারবো । দুনিয়ার যে কারো থেকে ভালোভাবে বুঝতে পারবো ।" । আমরা থেমে গিয়ে স্তব্ধ বনের ভেতর কান পাতলাম । পাইনের ফল আর পোকামাকড়ের মৃত দেহাবশেষ পায়ের নিচে পিষে ফেলে উপরের দিকে তাকালাম । পাইনের ডালপালার ভেতর দিয়ে আকাশ দেখা যাচ্ছিল । জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা ভাবছিল নাওকো । তার দৃষ্টিতে ছিল শূন্যতা । "আমাকে বলো তো তরু," সে বললো । "তুমি কি আমাকে ভালোবাস?" । "তুমি জানো আমি তোমাকে ভালোবাসি,"বললাম তাকে । "তুমি আমার দুটো কথা রাখবে?" । "তিনটেও রাখতে পারবো,ম্যাডাম ।" । নাওকো হেসে মাথা নাড়ল । "নাহ,দুটোই যথেষ্ট । একটা হল তোমার জন্য । (চলবে. . .)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯১ জন


এ জাতীয় গল্প

→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now

নরওয়েজিয়ান উড

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saraf Hasan (০ পয়েন্ট)

X পার্ট : ২১ হয়তো এর কোন মানেই ছিল না,স্রেফ করার জন্য করা । হয়ত কেউ ব্যাপারটাকে পাত্তাই দিত না,আমি ছাড়া । অবশ্য আমিও যে পাত্তা দিতাম তাও না,স্রেফ মাথায় আসতো প্রশ্নটা,এই আর কি । রুম বন্টনের নিয়ম ছিল এমন প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্ররা এক রুমে দুজন করে থাকবে । আর শেষ বর্ষের বা সিনিয়র ছাত্ররা সিঙ্গেল রুম পাবে । ডাবল অ্যালুমিনিয়াম ফ্রেমের একটা জানালা আর জানালার সাথে পাশাপাশি দুটো পড়ার টেবিল । দরজার বামদিকে একটা স্টিলের দোতলা খাট । ঘরের অন্যান্য জিনিসপত্র খুবই সাধারণ । এক জোড়া লকার,একটা ছোট কফি টেবিল আর দেয়ালের সাথে লাগানো শেল্ফ । সবচেয়ে পরিপাটি পর্যবেক্ষকের কাছেও এই অবস্থাকে কোনভাবে কাব্যিক বলা মুশকিল । বেশিরভাগ রুমগুলোতে শেলফে তাকালে পাওয়া যেত ট্রাঞ্জিস্টার রেডিও,হেয়ার ড্রাইয়ার,পানির ইলেকট্রিক জার,চুলা,ইনস্ট্যান্ট কফি,টি-ব্যাগ,চিনি,ইনস্ট্যান্ট রামেন নুডুলস তৈরির পাত্র । দেয়ালগুলো বিভিন্ন ম্যাগাজিন আর পর্নো সিনেমার পোস্টারে ঢাকা । একজন তার দেয়ালে এমন একটা ছবি লাগিয়েছিল,যেখানে একটা আলু আর পপ গায়িকা কিংবা নায়িকাদের ছবিতে ঢাকা ছিল । টেবিলের বুক শেলফে থাকতো পড়ার বই,ডিকশনারি আর গল্পের বই । (চলবে. . .)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন