বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পার্ট : ৮
কিন্তু যদি পা ভাঙ্গে কিচ্ছু করার নেই । যত জোরেই চিৎকার করো ধা কেন,কেউ শুনতে পাবে না । আর তুমি আশাও করতে পারছো না,কেউ তোমাকে খুঁজে পাবে । সেই সাথে যাবতিয় পোকামাকড় তোমার গায়ে কিলবিল করবে । তোমার আগে যারা সেখানে মারা গেছিল তাদের হাড্ডি-গুড্ডি আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে । চারপাশে কঠিন অন্ধকার আর ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশ । এরকম একটা জায়গায় তুমি আস্তে আস্তে একটু একটু করে মারা যাবে" । "ইয়াক! চিন্তা করেই আমার গা গুলিয়ে উঠছে," আমি বললাম । "কারো একজনের উচিত কূয়োটা খুঁজে বের করে চারপাশে দেয়াল তুলে দেয়া" । "কিন্তু কেউ কূয়োটা খুঁজে পেলে তো। তাই সাবধান থেকো,আর ভুলেও রাস্তা থেকে সরে যেও না" । "ঠিক আছে,চিন্তা করো না ।" "নাওকো জ্যাকেটের পকেট থেকে তার বাম হাত বের করে আমার হাত ধরলো,"চিন্তা করো না ,তোমার কিচ্ছু হবে না । তুমি মাঝরাতে এখানে দৌড়াদৌড়ি করতে পার,কূয়োয় পড়বে না । আর যতক্ষণ আমি তোমার সাথে আছি,আমিও পড়বো না " । "সত্যি পড়বো না তো?" । "কখনো না " । " কিন্তু আমরা নিশ্চিত হবো কি করে?" । " আমি জানি," কিছুক্ষণ চুপ থেকে হাতটা আরও শক্ত করে ধরে বলল সে । "আমি এইসব ব্যাপারে নিশ্চিত জানি । (চলবে. . . )
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now